চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামের এক স্কুলে যেভাবে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

হা‌সিম উদ্দিন আহ‌মেদ হা‌সিম উদ্দিন আহ‌মেদ
১০:৫৯ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

সারা দেশের প্রায় ২২ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬। শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ এবং পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ক্যাম্পেইনিং সহ সহ-পাঠ্যক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সরকার এ ধরনের একটি উদ্যোগ নেয়।

যার বাস্তবায়নে প্রথম ধাপ সম্পন্ন হলো স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মাধ্যমে। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এ অত্যন্ত উৎসাহ ও ঝাক-জমকের সাথে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন ।

Banglabid

সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্ধারিত সময়ের সাথে সাথেই ভোটার-শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়ে বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখা যায়।

সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি যেমন আরো বাড়ে, তেমনি বাড়ে এলাকার অভিভাবকসহ দর্শাণার্থীর সংখ্যা । বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাঁর ফেসবুকে পোস্ট দিলে জাতীয় পত্রিকার স্থানীয় সাংবাদিকরাও নির্বাচন পরিদর্শনে আসেন ।

এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাহ উদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের মধ্য থেকে একটি নির্বাচন কমিশন গঠন করেন। গঠিত নির্বাচন কমিশন শিক্ষকদের পরামর্শ ও সহযোগিতায় বিধি মোতাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং পোলিং অফিসার নিয়োগ করেন।

Reneta

ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পনের জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। প্রত্যেক প্রার্থী তাদের পোলিং এজেন্ট নিয়োগ করে।

নির্বাচন উপলক্ষে বিদ্যালয়ে আজ এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নয়টা বাজার সঙ্গে সঙ্গে বিদ্যালয় ক্যাম্পাসটি শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা ৯০৩ জন । নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৭৪ টি । কাস্টিং ভোটের হার ৮৫% । বেলা ২ টা বাজার সাথে সাথে ভোট গ্রহণ শেষ হয়। তারপর চলে ভোট গণনা ।

প্রধান নির্বাচন কমিশনের উপস্থিতিতে, শিক্ষকদের সহযোগিতায় নির্বাচন পরিচালনা কমিটি ভোট গ্রহণ সম্পন্ন করে বেলা সাড়ে চারটার নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। সবচেয়ে আকর্ষনীয় দিক ছিল, নির্বাচনে বিজয়ী ও বিজিত প্রার্থীরা একে অপরকে অভিনন্দন জানায় এবং কেবিনেটে সহযোগিতার আশ্বাস প্রদান করে।

সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এর স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে যারা বিজয়ী হয়েছে রওনক জাহান স্মৃতি ষষ্ঠ শ্রেণী, মোঃ ইমন ফরাজি পঞ্চম শ্রেণী, মোঃ বোরহান উদ্দিন অষ্টম শ্রেণী, মোঃ আমিরুল ইসলাম নবম শ্রেণী এবং মোঃ মাসুদ রানা দশম শ্রেণী।

সর্বাধিক প্রাপ্ত শ্রেণী থেকে মনোনিত আরও ২ জন সদস্য নির্বাচিত হয়েছে, মোকছেদুল মোমেন ষষ্ঠ শ্রেণী এবং মারিয়া সুলতানা মৃদুল সপ্তম শ্রেণী।

খুব শীঘ্রই নির্বাচিত কেবিনেট শপথ নিবে এবং তাদের দায়িত্ব পালনে কার্যক্রম শুরু করবে । প্রথম বারের মত অনুষ্ঠিত স্টুডেন্টস কেবিনেট নির্বাচন এলাকার সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

নির্বাচন অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ছিল সত্যিই মডেল । সুধীজন এমন একটি সুন্দর পরিবেশ করার জন্য বিদ্যালয় প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকলাইন সজিবের অভিষেক

পরবর্তী

অস্ট্রেলিয়াকে লড়াইয়ের বার্তা

পরবর্তী

অস্ট্রেলিয়াকে লড়াইয়ের বার্তা

তারপরও গর্বিত বাংলাদেশ

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT