চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের দাম: দ্বিতীয় ধাপের মূল্য বৃদ্ধি হাইকোর্টে স্থগিত

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:০৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A

গণবিজ্ঞপ্তির মাধ্যমে দুই ধাপে (প্রথম ধাপ ১ মার্চ ও দ্বিতীয়  ধাপ ১ জুন) গ্যাসের যে মূল্য বৃদ্ধির ঘোষণা করা হয়েছে; তার দ্বিতীয়  ধাপের (১ জুন) মূল্য বৃদ্ধি ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর গণবিজ্ঞপ্তি কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম।

ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়। আবেদনে জ্বালানি সচিব ও বিআরসি চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম দুই ধাপে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

এতে ১ মার্চ থেকে এক চুলা ৭৫০টাকা এবং ১ জুন থেকে ৯০০ টাকা। দুই চুলা ১ মার্চে থেকে ৮০০ এবং ১ জুন থেকে ৯৫০ টাকা করা হয়। পাশাপাশি সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চে ৩৮ ও ১ জুনে ৪০টাকা। বাণিজ্যিক ইউনিট ১ মার্চে ১৪ দশমিক ২০ ও ১ জুনে ১৭ দশমিক ০৪ টাকা করা হয়।

ট্যাগ: গ্যাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জুটোপিয়া’ ও ‘পাইপার’ ছবির অস্কার জয়

পরবর্তী

জন্মদিন, তাই ছুটি ১০ দিন

পরবর্তী
শ্রদ্ধা কাপুর

জন্মদিন, তাই ছুটি ১০ দিন

সঙ্গীতশিল্পী কনকচাঁপা ও   জুওয়াইরিয়া ইসলাম

নাতনীর জন্য নানীর ভালোবাসা

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT