চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি ছোবলে নীল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই দেশের জন্যই প্রথম হলেও বাংলাদেশের জন্য এক দুঃস্বপ্ন হয়ে থাকল গোলাপি বলের দিন-রাতের টেস্টের প্রথম দিনটা। বোলারদের সঙ্গে ব্যাটসম্যানদের দাপটে শুরুর দিনেই ম্যাচের শেষ রেখা প্রায় টেনে রাখল ভারত। বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে ৬৮ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ৩ উইকেটে ১৭৪ রানে দিনশেষ করে কোহলিরা।

শুক্রবার বাংলাদেশের মতো ভারতের শুরুটাও ভালো হয়নি। আল-আমিন, ইবাদত ও রাহিদের বল খেলতে অসুবিধে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। যার রেশ ধরে ২৬ রানের মাথায় সাফল্য পেয়ে যায় বাংলাদেশ। আল-আমিনের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ১৪ রানের বেশি করতে পারেননি চলতি বছর টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক।

পরে বাংলাদেশকে আরও স্বস্তি এনে দেন ইবাদত হোসেন। সবশেষ টেস্ট সিরিজে সাউথ আফ্রিকাকে যিনি ব্যাট হাতে দুরমুশ করেছেন সেই রোহিত শর্মাকে ফেরান এ পেসার। তার অফস্টাম্পের বাইরে পিচ করে ইনসুইং করে ভেতরে ঢোকা বল আটকাতে ব্যর্থ হন রোহিত। আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও আর রক্ষা পাননি ‘হিটম্যান’। ফেরার আগে তার নামের পাশে জমা হয় ২১ রান।

তৃতীয় উইকেট ‍জুটিতে বাংলাদেশকে পাল্টা দেন চেতশ্বর পূজারা ও বিরাট কোহলি। দুজনের ৯৪ রানের জুটি শক্ত অবস্থানে নিয়ে যায় ভারতকে। ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরি তোলার পর অবশ্য বেশি সময় টিকতে পারেননি পূজারা। ইবাদতের দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরতে হয় তাকে। স্লিপে সাদমান ইসলামের হাতে বল জমা হতেই সাজঘরে হাঁটা দেন পূজারা।

লম্বা সময়ের সঙ্গীকে হারিয়ে ক্রিজে অবিচল কোহলি। সঙ্গে পেয়েছেন আরেক তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে। দুজনে ৩৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন তারা। ক্যারিয়ারের ২৩তম ফিফটি তুলে কোহলি অপরাজিত ৫৯ রানে। আর রাহানের রান ২৩। ১১ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

ট্যাগ: গোলাপি টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেল-জরিমানার ভয়ে কর্মস্থলে নেই অনেক চালক, দাবি পরিবহন নেতাদের

পরবর্তী

প্রধানমন্ত্রী-মমতা ব্যানার্জির বৈঠকে আলোচিত যেসব বিষয়

পরবর্তী

প্রধানমন্ত্রী-মমতা ব্যানার্জির বৈঠকে আলোচিত যেসব বিষয়

মহাসড়কে আবার সেই আগের চিত্র

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT