চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলবন্যার দিনে নকআউটে ইংল্যান্ড, সঙ্গে বেলজিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পানামাকে ৬-১ গোলে ভাসিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ইংল্যান্ড। ইংলিশদের টানা দ্বিতীয় জয়ের কারণে বেলজিয়ামও পরের পর্বে উঠে গেল। হ্যাটট্রিক করে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বাধিক গোলদাতা হ্যারি কেন। তার মোট গোল হল পাঁচটি।

গ্রুপ ‘জি’ থেকে বেলজিয়াম, ইংল্যান্ডের পয়েন্ট সমান, ৬। পানামা, তিউনিসিয়া দুটি ম্যাচেই হেরেছে। বাকি ম্যাচটিতে জয় পেলে তাদের পয়েন্ট তিনের বেশি হচ্ছে না।

প্রথমার্ধে ইংল্যান্ড এদিন ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে। তারা গোলে শট নিয়েছে ৬ বার। পানামা সেখানে কোনো শটই নিতে পারেনি।

Banglabid

ইংল্যান্ড শুরুতেই এগিয়ে যায়। ৮ মিনিটের সময় কর্নার থেকে ডিবক্সের ভেতর ফাঁকায় দাঁড়িয়ে হেড করেন জন স্টোনস।

ইংল্যান্ড দ্বিতীয় গোল পায় পেনাল্টি থেকে। ২২তম মিনিটে বক্সের ভেতর জেসি লিঙ্গার্ড ফাউলের শিকার হলে পেনাল্টি নিতে আসেন হ্যারি কেন। জোরালো শটে ব্যবধান ২-০ করেন তিনি।

ব্যবধান ৩-০ করেন লিঙ্গার্ড। ৩৬তম মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন। চার মিনিট বাদে চতুর্থ গোল দেন প্রথম গোলদাতা স্টোনস। বক্সের ভিড় থেকে ব্যবধান বাড়ান তিনি।

Reneta

দেখতে দেখতে ব্যবধান ৫-০ হয়ে যায়। পঞ্চম গোলটিও আসে পেনাল্টি থেকে। এবারও শট নিতে আসেন কেন। জাল খুঁজে পেতে কোনো ভুল হয়নি তার।

৫-০ গোলে পিছিয়ে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে আরেক গোল হজম করে দলটি। এবার হ্যাটট্রিক পূরণ করেন হ্যারি কেন। শটটি নিয়েছিলেন রুবেন লোফ্টাস-চিক। সেটি কেনের গোড়ালিতে লেগে গোলে চলে যায়। প্রথম দেখায় মনে হয়েছিল তিনি হয়তো অফসাইড। কিন্তু রিপ্লেতে দেখা যায় অল্পের জন্য অফসাইড হননি।

টুর্নামেন্টে হ্যারি কেনের এটি পঞ্চম গোল। হ্যাটট্রিকের পথে তিনি ছাড়িয়ে গেছেন চার গোল করা পর্তুগালের রোনালদোকে।

বিশ্বকাপে তৃতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন হ্যারি কেন। এর আগের দুই হ্যাটট্রিক ম্যান জিওফ হার্স্ট এবং গ্যারি লিনেকার।

পানামা এক গোল শোধ দেয় ৭৮ মিনিটের সময়। গোলটি করেন ফেলিপে বালোয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬

হার্ডড্রাইভ নয়, আলো হতে যাচ্ছে ডেটা রাখার নতুন ঠিকানা

আগস্ট ১৭, ২০২৬

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT