চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপনে নজরদারি করছে ফেসবুক, সাবধান করলো আদালত

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১:৪৫ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ভুয়া অ্যাকাউন্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে গ্রাহক ও ইন্টারনেট ব্যবহারকারীর উপরে নজরদারির অভিযোগ উঠেছে। তৃতীয়পক্ষের সফটওয়্যারের মাধ্যমে ট্র্যাকিংয়ের মাধ্যমে বেলজিয়ামের নাগরিকদের ওপর নজরদারি করছে, এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় তা প্রমাণিত হওয়ায় ফেসবুককে ওইধরণের কর্মকাণ্ড বন্ধের আদেশ দিয়েছে বেলজিয়ামের আদালত।

আদালতের আদেশ অমান্য করা হলে প্রতিষ্ঠানটিকে ১২ কোটি ৫০ লাখ ডলার (১০ কোটি ইউরো) জরিমানা করার কথা জানানো হয়েছে।

বেলজিয়াম প্রাইভেসি কমিশনে ফেসবুকের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে গত শুক্রবার আদালত এ রায় ঘোষণা করেন।

Banglabid

রায়ে বলা হয়, ফেসবুক অবৈধভাবে বেলজিয়ামের নাগরিকের যেসব তথ্য সংগ্রহ করেছে, তা মুছে ফেলতে হবে। ফেসবুক ব্যবহার করেননি, এমন ব্যক্তিদের তথ্য জোগাড় করলে সেসব তথ্যও মুছে ফেলতে হবে প্রতিষ্ঠানটিকে। ফেসবুক কর্তৃপক্ষ বেলজিয়াম আদালতের নির্দেশনা মেনে চলার অঙ্গীকার করেছে।

বেলজিয়াম প্রাইভেসি কমিশন এক বিবৃতিতে উল্লেখ করে, আপনি কখনই ফেসবুকের ডোমেইনে প্রবেশ না করলেও প্রতিষ্ঠানটি গোপনে আপনার কর্মকাণ্ড নজরদারি করে। সেসঙ্গে বেলজিয়ামের প্রাইভেসি ওয়াচডগ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে।

বেলজিয়ামের আদালত ফেসবুকের বিরুদ্ধে এ রায় এমন সময়ে দিল, যখন প্রতিষ্ঠানটি প্রাইভেসি ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগে বিশ্বব্যাপী চাপের মুখে রয়েছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের বিজ্ঞাপন প্লাটফর্ম ব্যবহার করে রাশিয়া ভুয়া সংবাদ ছড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ইউরোপে এ প্লাটফর্মের মাধ্যমে ঘৃণাত্মক কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সার্টিফায়েড কপি আদালত দেবেন, সরকার নয়: খাদ্যমন্ত্রী

পরবর্তী

১০ কোটি ৬০ লাখ পাটের বস্তা ক্রয়ে চুক্তি

পরবর্তী
ছবি: সংগৃহীত

১০ কোটি ৬০ লাখ পাটের বস্তা ক্রয়ে চুক্তি

জনশক্তি

বাংলাদেশ থেকে শিগগিরই জনশক্তি নেবে আরব আমিরাত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT