চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুলশান হামলা সরকার উৎখাতের ষড়যন্ত্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশান হত্যাকাণ্ডকে সরকার উৎখাতের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, এই হামলার মাধ্যমে সরকারকে কোণঠাসা করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হয়েছে।

গুলশানের হত্যাকাণ্ডের পাঁচদিন পর নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করে ওই বর্বর হামলার পর্যবেক্ষণ তুলে ধরেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । তিনি মনে করেন, গত দেড়বছরে বিচ্ছিন্নভাবে বোমা হামলা, সংখ্যালঘু হত্যা, জাপানী ও ইতালির নাগরিক হত্যা করা হচ্ছিল তারই ধারাবাহিকতায় গুলশান হত্যাকাণ্ড।

জঙ্গীবাদকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, অনেক কঠোর নিরাপত্তার দেশেও এই ধরণের হামলা হচ্ছে। সম্মিলিতভাবে এই সমস্যা মোকাবেলার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

Banglabid

তিনি বলেন, এটা কিন্তু দেশের সরকারকে বিপদে ফেলার, কোণঠাসা করার একটা চেষ্টা। অতীতে আগুন যুদ্ধে পরাজিত হয়ে খালেদা জিয়া পেছনে সরে গেছে, হেফাজতের তাণ্ডবে হেরে গিয়ে খালেদা জিয়া পিছু হটে গেছে, সাঈদীর তাণ্ডব নিয়ে উস্কানি দিতে গিয়ে পরাজিত হয়ে পিছু হটে গেছে। গুপ্তহত্যা তাদেরই নতুন কৌশল ও শেষ অস্ত্র।

জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী জানান, বিগত বিএনপি সরকারের সময়ে দেশে জঙ্গিবাদের যে উত্থান ঘটেছিল তারই চুড়ান্ত রূপ চলছে এখন। বলেন, ভালো নিরাপত্তাব্যবস্থা যেসব দেশে রয়েছে তারাও চোরাগোপ্তা হামলা ঠেকাতে হিমশিম খায়। আমরাও ঠেকাতে চেষ্টা করছি। কিন্তু আমাদের সরকারের সফলতা এখানে যে যারা এসব হত্যাকাণ্ডে জড়িত তাদের বেশিরভাগকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ও বিচারের মুখোমুখি করতে সক্ষম হয়েছি। 

১ জুলাই রাতে গুলশানের হলে আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। সেনাবাহিনীর অভিযানে নিহত হয় ৬ জঙ্গী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT