চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুলশান হামলার কুশীলবরা চিহ্নিত’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৩:০৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

গুলশান হামলায় নেপথ্যে জড়িতদের সনাক্ত করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ। হাসনাত করিম ও তাহমিদ হাসিবের রিমান্ডের তৃতীয় দিনও তাদের বিষয়ে বিস্তারিত না জানিয়ে কর্মকর্তারা বলেছেন, অনেক তথ্য পাওয়া যাচ্ছে। পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, রিমান্ড শেষে বিস্তারিত বলা যাবে।

হাসনাত করিম ও তাহমিদ হাসিবের কয়েকটি ছবি বিষয়েও কথা বলেন তিনি ।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি
বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয় গত
বৃহস্পতিবার।

Banglabid

গত কিছুদিন থেকেই নিখোঁজ থাকার পর এ দু’জনকে বুধবার
রাতে গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৫৪ ধারায় তাদের
গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ৮ দিনের রিমান্ড
মঞ্জুর করেন।

এখন পর্যন্ত গুলশান হামলা মামলায় কাউকে গ্রেফতার দেখায়নি পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, হামলার মূল পরিকল্পনাকারী, সমন্বয়ক, অর্থদাতাসহ জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে।

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী এবং চাকুরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক দেশের ভেতরেই বলে আভাস দিয়েছেন গোয়েন্দারা।

Reneta

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশী-বিদেশী ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়। অভিযানের পর ওই রেস্টুরেন্ট থেকে ১৩ জিম্মিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে হাসনাত করিম ও তাহমিদের রহস্যজনক আচরণের কারণে তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঘটনার কয়েকদিন পর হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাদের অবস্থান জানা যাচ্ছিল না। তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা বাসায় ফেরেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হামলাজঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ধ্বংস হবে’

পরবর্তী

ইরানে ‘নিখোঁজ’ পরমাণু বিজ্ঞানীর ফাঁসি

পরবর্তী

ইরানে ‘নিখোঁজ’ পরমাণু বিজ্ঞানীর ফাঁসি

পা পিছলে পড়ে যাবেন না, প্রিয় ওয়াসফিয়া

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT