চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুরু’ নির্মাতার ছবি দিয়ে ফিরছেন ঐশ্বরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
বিনোদন
A A

‘গুরু’ খ্যাত নির্মাতা মনি রত্নমের তামিল ছবি দিয়ে অভিনয়ে ফিরছেন বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। তার ক্যামব্যাক চলচ্চিত্র হতে যাচ্ছে ‘পুণ্যিয়ানি সেলভান’!

নিজের চরিত্রের ফার্স্ট লুক শেয়ার করেছেন ঐশ্বরিয়া। ব্রাউন রঙের শাড়ির সঙ্গে সোনার গয়না পরে ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। চুল খোপা করে বাঁধা। মণিরত্নম পরিচালিত এই ছবির প্রধান চরিত্র নন্দিনী। ছবিতে নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, দুই পর্বে তৈরী হয়েছে ‘পুণ্যিয়ানি সেলভান’! যার প্রথম পর্ব সিনেমা হলে মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। সহ অভিনেতাদের সঙ্গে ইনস্টাগ্রামে নিজের ফার্স্ট লুক শেয়ার করে ঐশ্বরিয়া লিখেছেন, ‘বড় পর্দায় আসছে স্বর্ণযুগ ৩০ সেপ্টেম্বর!’

Banglabid

পুদুচেরি, থাইল্যান্ড, হায়দরাবাদ, মধ্যপ্রদেশের অর্চাতে ছবির বড় একটা অংশের শুটিং হয়েছে। ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু।

তামিল ফিল্ম ফ্র্যাঞ্চাইজির প্রথম অংশ থেকে সেলভান চরিত্রে জয়ম রবি, ভান্ধিয়াথেভান চরিত্রে কার্তি, কুন্ধভাই চরিত্রে তৃষা কৃষ্ণান, আদিত্য করিকালান চরিত্রে বিক্রমের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। দুটি পর্বে তৈরি হচ্ছে এই ছবি।

তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে তৈরি এই ছবি। এর আগে মণিরত্নমের পরিচালনায় গুরু, রাবণ-এর মতো ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়াগুরুতামিলবলিউডমনি রত্নমসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় বিকাশের বই সংগ্রহ উদ্যোগে যুক্ত হলো বিজিএমইএ

পরবর্তী

বাংলালিংক ও দেশ টিভির মধ্যে কর্পোরেট চুক্তি সই

পরবর্তী

বাংলালিংক ও দেশ টিভির মধ্যে কর্পোরেট চুক্তি সই

ইউক্রেনে যুদ্ধ: বাংলাদেশিদের ফেরাতে দরকার জরুরি পদক্ষেপ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT