চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুর ম্যানসিটির বিপক্ষেই পিএসজির খাতা খুললেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির জয়ে উচ্ছ্বসিত মেসি মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একত্রে তারা কত সাফল্য এনেছেন। এখন প্রতিপক্ষ দলে। কোচ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে নিয়ে এসেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচ খেলতে। পিএসজিতে যোগ দিয়ে প্রথম গোলটি করতে পুরনো গুরুর দলকেই বেছে নিলেন লিওনেল মেসি।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এ’র ম্যাচে ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলের জয় তুলেছে পিএসজি। আর্জেন্টাইন মহাতারকার এক গোলের সঙ্গে অন্যটি ইদ্রিসা গানা গুইয়ের।

ম্যানসিটি পুরো ম্যাচে দাপট ধরে রেখে খেলেছে। আক্রমণও শানিয়েছে অতিথিরাই বেশি। অন্যদিকে ম্যাচের অষ্টম মিনিটে লিড পেয়ে যায় পিএসজি। হাকিমি-এমবাপে বোঝাপড়ায় বানানো সুযোগে বল পেয়ে অরক্ষিত থাকা ইদ্রিসা গানা গুইয়ে ঠেলে দেন সিটিজেন জালে।প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

ম্যাচের আধাঘণ্টায় পৌঁছে রাহিম স্টার্লিং ও সিলভার প্রচেষ্টা কাটা পড়ে ক্রসবার দুর্ভাগ্যে! দশ মিনিট পর এমবাপের বাড়িয়ে দেয়া বলে সুযোগ নষ্ট করেন হের্রেরা। পরের মিনিটে এমবাপের ঠেলে দেয়া বল জালে নিতে পারেননি অধিনায়ক মার্কুইনোস।

শুরুর একাদশে থাকা তরুণ ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাও দেয়াল হয়েছেন ডি ব্রুইনদের সামনে। মধ্যবিরতি পেরিয়ে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে ৭৪ মিনিটে। আসে সেই মাহেন্দ্রক্ষণ। খাতা খোলেন মেসি।মেসি ও নেমার জোড়া গোল করে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি বক্সের অনেকটা বাইরে থেকে বল নিয়ে দ্রুতগতিতে এগোতে থাকেন সিটির গোলমুখে। একজন ডিফেন্ডার দ্বারা মার্কড এমবাপের দিকে ক্রস করেন। এমবাপে আলতো ফ্লিকে বল ফেরত পাঠান মেসির দিকে। বাঁ-পায়ের দর্শনীয় শটে লা প্যারিসিয়ানদের হয়ে গোলের খাতা খোলেন এলএম৩০।

Reneta

পিএসজিতে প্রথম, আর চ্যাম্পিয়ন্স লিগের মেসির ১২১তম গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর ১৩৬ গোলের পর দ্বিতীয় সর্বোচ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পচেত্তিনোমেসিম্যানসিটিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: আক্রান্ত ২৩ কোটির বেশি, মৃত্যু প্রায় ৪৮ লাখ 

পরবর্তী

এবার ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল নর্থ কোরিয়া

পরবর্তী
উচ্চ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল নর্থ কোরিয়া

বন্যপ্রাণী সংরক্ষণে একটি ঈগল ও পাখির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই কোটি বছর আগের ঈগলের জীবাশ্ম আবিষ্কার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

ইনফান্তিনোয় আস্থা নেই, বিকল্প খুঁজছে ডেনমার্ক

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT