চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুণীজনদের নিয়ে উদীচীর আনন্দ আয়োজন

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১১:০৫ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A

‘স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের কর্ম, অর্জন, সংগ্রাম, পছন্দ আর জীবনের নানা দিক জানতে এবং তাদের সম্মান জানাতে আমরা আনন্দ আয়োজন করছি। এর নাম দেওয়া হয়েছে “আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর”।’ বললেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার সম্পাদক কংকন নাগ।

তিনি জানান, গত কয়েক বছরে সর্বেচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’ এবং ‘একুশে পদক’ পেয়েছেন— উদীচী’র এমন গুণীজনদের নিয়ে আগামীকাল বুধবার আনন্দ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আনন্দ আয়োজন। এই অনুষ্ঠানে থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দ হাসান ইমাম, শামসুজ্জামান খান, আশরাফুল আলম এবং মরণোত্তর পদকপ্রাপ্ত গোলাম সামদানী কোরায়শীর পরিবারের সদস্যরা। থাকবেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন দ্বিজেন শর্মা, কামাল লোহানী, মফিদুল হক, আবুল মোমেন, সারা যাকের, মাহমুদ সেলিম এবং তানভীর মোকাম্মেল।

কংকন নাগ বলেন, ‘এই গুণীজনদের সাহচর্য এবং সান্নিধ্যে বিভিন্ন সময়ে উদীচীর পথচলা সুদৃঢ় হয়েছে। নানান সময়ে এ দেশের প্রগতিশীল সাংস্কৃতিক ও গণআন্দোলনে উদীচীর পক্ষ থেকে সরাসরি মাঠে থেকে অথবা নানা ধরনের পরামর্শ দিয়ে বিশেষ ভূমিকা রেখেছেন। তাই তাঁদের রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তিতে উদীচী আনন্দিত। আর সেই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ আনন্দ আয়োজন করা হয়েছে।’

আয়োজনের সভাপতিত্ব করবেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমদ। আয়োজনে থাকছে গুণী শিল্পীদের সংক্ষিপ্ত জীবনী পাঠ, তাঁদের পছন্দের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনসহ নানা আয়োজন। উদীচীর শিল্পী-কর্মীরা ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশ নেবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেটিং অ্যাপসের ফাঁদে সাইফ!

পরবর্তী

ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব

পরবর্তী

ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব

মহেশখালীতে ৭টি বন্দুক ও মদসহ আটক ৩

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT