চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিটারিস্ট থেকে জঙ্গি মার্টিন জেনি, বিজ্ঞান মেলার রোবট থেকে জেএমবি’র আইইডি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:০৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
অপরাধ
A A

সংস্কৃতিমনা তরুণ হিসেবে পরিবারের কাছে পরিচিত ছিলে মুশফিক। গান-বাজনাসহ ভালো গিটার বাজাতো। বিখ্যাত এক গিটারিস্টের সঙ্গে নিজের নাম জুড়ে দিতেই নামের মাঝে মার্টিন যোগ করে সে, এমন তথ্যই জানিয়েছেন র‌্যাব-১০ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো: জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

জেনি গান বাজনা পছন্দ করতো এবং এক সময় দেশের অনেক মিউজিশিয়ানের সঙ্গে তার যোগাযোগও ছিল।

র‌্যাব-১০ অধিনায়ক মো: জাহাঙ্গীর হোসেন মাতুব্বর চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘মার্টিন’ নামে বিখ্যাত এক গিটারিস্ট ছিলেন, তার নাম অনুসারেই নিজের নামের মাঝে মার্টিন জুড়ে দেয় জেনি।

দুই ভাই এক বোনের মধ্যে মুশফিক মেজ। তার বড় ভাই একজন কম্পিউটার প্রকৌশলী। ছোট বোন একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী। বাবা ছিলেন প্রকৌশলী।

মুশফিক গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পাস করার পর কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (কোডা) ভর্তি হয়। সেখান থেকে এইচএসসি পাস করার পর বুয়েটে পড়ার সুযোগ পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মুশফিকের গভর্নমেন্ট ল্যাবের এক সহপাঠী চ্যানেল আই অনলাইনকে বলেন: স্কুলের বিজ্ঞান মেলায় মুশফিক রোবট বানিয়ে প্রথম পুরস্কার পেয়েছিল। ছোট থেকেই মেধাবী ছিল মুশফিক।

২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় মুশফিক । প্রায় এক যুগেও বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টার এখনও শেষ হয়নি তার।

২০১৫ সালে জেনি বুয়েটে গবেষণাপত্রে (থিসিস) বিদ্যুতের ‘স্মার্ট মিটার প্রজেক্ট’ নিয়ে কাজ শুরু করে।

র‌্যাব-১০ অধিনায়ক মো: জাহাঙ্গীর হোসেন মাতুব্বর চ্যানেল আই অনলাইনকে বলেন: জেনিকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে, তার সঙ্গে আর কে কে জড়িত? তার ও তাদের সহযোগীদের আরও কৌশল কী? এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনি জানিয়েছে, ছাত্রত্বের আড়ালে জঙ্গি কার্যক্রম চালানোসহ জঙ্গি সংগঠনের অন্য সদস্যদের কাছে আইইডি সরবরাহ করতো সে।

র‌্যাব জানায়, জেনি যেসব আইইডি প্রস্তুত করতে সক্ষম সেসব রিমোটের মধ্যে ১০০ মিটার দূর থেকে বিস্ফোরণ ঘটানো সম্ভব।

জঙ্গি তৎপরতার অভিযোগে বুধবার সকালে এলিট ফোর্স র‌্যাব  বুয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমান ওরফে মার্টিন জেনিকে উত্তরার বাসা থেকে গ্রেফতার করে। তাকে নিউ জেএমবি’র আইটি শাখার অন্যতম প্রধান হিসেবে মনে করা হচ্ছে।  গ্রেফতারের সময় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং কিছু ইলেকট্রনিক সামগ্রীও উদ্ধার করে র‌্যাব।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর সফরের কারণে হাওরে বিএনপির ত্রাণ প্রতিনিধি দলকে বাধা দেয়ার অভিযোগ

পরবর্তী

জাতীয় সঙ্গীতও বাজে না সিলেটের সেই স্কুলে

পরবর্তী

জাতীয় সঙ্গীতও বাজে না সিলেটের সেই স্কুলে

জনযুদ্ধের সেই চেহারা এই বইয়ে প্রতিফলিত হয়েছে

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT