চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান যেমন তেমন, ভিডিওটা বিস্ময়কর সুন্দর: তানজীব সারওয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২০, মে ২০২০
বিনোদন
A A

ঈদ উপলক্ষে বিশেষ একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটির ধারণা, এই ঈদের সবচেয়ে ব্যতিক্রমী প্রকাশনা হতে যাচ্ছে এটি।

তানজীব সারোয়ার ও পূজার গাওয়া ‘ফানুস’ নামের এই মিউজিক্যাল ফিল্মের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইমরান খান ও নীপা। এতে ভিন্নরূপে দেখা মিলেছে দুই কণ্ঠশিল্পকেও।

‘ফানুস’ গানটির কথা-সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সংগীতায়োজন করেছেন বিবেক মজুমদার। আর জাদু-বাস্তবতাকে ঘিরে ভিডিওচিত্রটি তৈরি করেছেন তানভীর সেহজাদ। যে ভিডিওতে জাদু-বাস্তবতার গল্পের সঙ্গে উঠে এসেছে রাজস্থানের উট, মরুভূমি আর সেখানকার মানুষের বিচিত্র জীবনের চিত্র।

Banglabid

মিউজিক্যাল ফিল্ম প্রকাশের পর থেকে বিস্ময় প্রকাশ করে চলেছেন শ্রোতা, দর্শক ও সমালোচকরা। গানটির কথা-সুরের বৈচিত্র্য এবং ভিডিওটির লোকেশন ও গল্পভাবনা চমকে দেওয়ার মতো।

তানজীব সারোয়ার বলেন, ‘মূলত পূজার অনুরোধেই গানটি আমি তৈরি করি। সে বলেছিল, একটু ভিন্নধারার কথা-সুরের কিছু করতে। আমিও সাহস পেলাম। এবং গানটা তৈরি করলাম। এটা আসলে মিশ্র রাগের ওপর তৈরি একটি গান। আমি বলবো, গান যেমন তেমন, এর ভিডিওটা হয়েছে সত্যিই বিস্ময়কর সুন্দর। আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই এমন কিছু ব্যতিক্রম কাজ থাকা দরকার।’

এদিকে পূজা বলেন, ‘কাজটি প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। এরমধ্যে অনেকেই বলছেন, গানটির কথা-সুর-ভিডিও সবই সুন্দর, কিন্তু কিছুই বুঝি না! হ্যাঁ, আমি এই প্রতিক্রিয়াই চেয়েছি। আমি চেয়েছি জনপ্রিয়তার পেছনে ছুটতে ছুটতে একটু থমকে দাঁড়াতে। চেয়েছি, এক্সপেরিমেন্টাল কিছু করে দেখাতে। সবার সহযোগিতায় আমি সেটা করার চেষ্টা করেছি এই গানটির মাধ্যমে।’

Reneta

পূজা আরও জানান, তানজীব সারোয়ারের সঙ্গে শিগগিরই তার আরেকটি গানচিত্র মুক্তি পাবে। সেটি তৈরি হচ্ছে একেবারে জনপ্রিয় ধারাকে মাথায় রেখে। তবে সুযোগ পেলেই, তিনি ‘ফানুস’ ঘরানার এমন এক্সপেরিমেন্টাল কাজ করতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানপূজালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা-আম্পানের মধ্যেও মহাসড়ক ও নৌ ঘাটে জনস্রোত

পরবর্তী

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস: বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা কমছে

সর্বশেষ

ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT