বিনোদন

গান নয়, অভিনয়েই স্বাচ্ছন্দ্য বাবুর

ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু। অভিনয় দিয়ে সমানতালে মাতিয়ে রেখেছেন ছোটপর্দা, বড়পর্দা এবং মঞ্চ। পাশাপাশি গান গেয়েও পেয়েছেন অনেক জনপ্রিয়তা।

বুধবার এসেছিলেন চ্যানেল  আইয়ের তারকা কথন অনুষ্ঠানে অংশ নিতে। চ্যানেল আই ভবনে কথা হলো তার সঙ্গে।

শুরুতেই কথা হলো গান নিয়ে। বললেন, ‘গানের শিল্পী নয়, বরং অভিনয় শিল্পী হিসেবে নিজেকে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’ তবে গানের চর্চাটাও চালিয়ে যাচ্ছেন। আর প্লেব্যাকেও আসছেন নিয়মিত।

বাবু বলেন, ‘যৌথ প্রযোজনা নয়, সম্প্রতি কলকাতার-ই একটি ছবিতে ইমন সাহার সুরে গানে কন্ঠ দিলাম।’

মঞ্চের প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করে তিনি বলেন, ‘পেশাগত দিক থেকে পর্দায় দেখা গেলেও, মনের দিক থেকে মঞ্চ আমাকে সবসময় ভীষণ টানে।’

অন্যদিকে ছোটপর্দা এবং বড়পর্দাতেও তার সমান উপস্থিতি রয়েছে। তাই পর্দার ব্যস্ততা শেয়ার করে এ অভিনেতা বলেন, ‘বেশ কয়েকটি চ্যানেলে আমার অভিনীত নাটক, টেলিফিল্ম প্রচারিত হচ্ছে। এবছর আমি পাঁচটি ছবি করেছি। দুটি মুক্তি পেয়েছে। হালদা, গহীন বালুচর এবং স্বপ্নজাল মুক্তির অপেক্ষায়।’

 

ছবি: সাকিব-উল-ইসলাম

বিষয়:ফজলুর রহমান বাবু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…