চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে গাজী রাকায়েত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
কাঠগড়ায় শরৎচন্দ্র

বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী ও উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা, যার নাম ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই জানানো হয়, এই ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। তিনি নিজেও মহরতে উপস্থিত ছিলেন।

মহরত শেষে গাজী রাকায়েত চ্যানেল আই অনলাইনকে জানান, এর আগে তিনি ‘জোনাকির আলো’ ছবিতে চিত্রশিল্পী এস এম সুলতানের চরিত্রে অভিনয় করেছিলেন। নতুন করে শরৎচন্দ্রের মতো বিখ্যাত লেখকের চরিত্রে অভিনয় করাকে নিজের কাছে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গাজী রাকায়েত। তিনি বলেন, প্রাথমিকভাবে চিত্রনাট্য পড়েছি, ভালো লেগেছে। আরও বিস্তারিত চিত্রনাট্য হাতে পাবো কদিন পরেই। এ ধরণের বিখ্যাত মানুষদের চরিত্র উপস্থাপন করাটা ভীষণ চ্যালেঞ্জ। এই ছবিতে আমাকে শরৎচন্দ্রের হাঁটা, চলা, খাওয়াদাওয়া, শারীরিক গড়ন, পোশাক পরিচ্ছদ, কথাবলার ধরন সবকিছুই তার মতো করতে হবে। আমার মনে হচ্ছে, আমি পারবো।

এর আগে শাহ আবদুল করিমের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন গাজী রাকায়েত। কারণ, তিনি মনে করেছিলেন ওই কিংবদন্তি ফোক সম্রাটের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন না। গাজী রাকায়েত বলেন, ওই ছবির পরিচালক দুই মাস আমাকে রিকোয়েস্ট করেছিল চরিত্রটিতে কাজ করার জন্য। আমি মনে করেছিলাম পারবো না, তাই করিনি। তবে এবার মনে হচ্ছে শরৎচন্দ্রের চরিত্রটি উপস্থাপন করতে পারবো।

Banglabid

গাজী রাকায়েত আরও বলেন, শরৎচন্দ্র চরিত্রটি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে আমার আরও মাস তিনেক সময় লাগবে। আর এই ছবির গল্প ও পরিচালকের ভাবনা শুনে মনে হয়েছে গল্পের সাথে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামটা উপযুক্ত। তিনি মনে করেন, ঠিকমতো ছবিটি নির্মাণ করতে পারলেই এটি দর্শকপ্রিয়তা পাবে।

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিটি নির্মাণ করবেন নবীন নির্মাতা আরিফুর জামান আরিফ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ছবিতে লেখক শরৎচন্দ্রের ব্যক্তিগত কোনো দিক তুলে ধরা হবে না। ছবিটি নির্মাণ করা হবে তার সৃষ্টিশীল কর্মপরিধি নিয়ে। গাজী রাকায়েত ছাড়াও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে আরও যারা অভিনয় করবেন তাদের নাম কিছুদিন পরে ঘোষণা করবেন বলে জানান নির্মাতা আরিফ। ছবিটি প্রযোজনা করছে ইভেন্ট প্লাস ও এম আর ফিল্মস। জানা গেছে, আগামী এপ্রিল-মে মাসের দিকে এই ছবির শুটিং শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঠগড়ায় শরৎচন্দ্রগাজী রাকায়েত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT