চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরু ব্যবসায়ী থেকে জাল ভারতীয় রুপির সিন্ডিকেট সদস্য শামসুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A

দেশ ভারত থেকে গরু এনে দেশের বাজারে বিক্রির ব্যবসা ছিল মো. শামসুর (৪৪) নামে একজনের। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে লেনদেনের সুবাদে একসময় গড়ে তোলেন জাল রুপি তৈরি সিন্ডিকেট। প্রতিমাসে ১০ থকে ২০ লাখ জাল রূপি তৈরি করত শামসুর।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ৭৪ হাজার ভারতীয় জাল রুপিসহ তাকে আটক করে র‍্যাব-২। এ সময় তার কাছ থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গরু ব্যবসা ছেড়ে দিয়ে গত পাঁচ বছর ধরে শুধুমাত্র জাল রুপি তৈরি করে সীমান্ত এলাকায় বিপণন করে আসছিলেন তিনি। গত বছরের এপ্রিলে জাল রুপিসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে পুনরায় জাল রুপির ব্যবসাতে মনযোগ দেন। বছর ঘুরতেই আবারও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন মো. শামসুর।

Banglabid

শামসুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর মেজর মোজাম্মদ আলী চ্যানেল আই অনলাইনকে জানান, শামসুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায়। সীমান্ত এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে আগে গরু ব্যবসা করলেও গত ৫ বছর ধরে জাল রুপি তৈরির ব্যবসা করে আসছিল সে। তার বিভিন্ন জেলায় ডিলার রয়েছে, জাল রুপিগুলো তৈরি শেষে ডিলারদের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে জাল রুপিগুলো ছড়িয়ে দিতো সে।

২ লাখ জাল রুপির প্রতিটি বান্ডেল ২০-৩০ হাজার টাকায় বিক্রি করতো সে। মূলত সীমান্ত এলাকার গরু ব্যবসায়ী এবং ব্ল্যাকে মালামাল আনা ব্যবসায়ীই তার প্রধান টার্গেট ছিলো।

মো. শামসুর প্রতি মাসে ১০ থেকে ২০ লাখ জাল রুপি তৈরি করে সীমান্তের দুই পাশের দালালদেরকেই সরবরাহ করতো বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শামসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT