চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় খামারিদের ক্ষতি করে ভারতীয় গরু আমদানি নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
গরু আমদানি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশ-ভারত সীমান্তে যতো হত্যাকাণ্ড হয় তার বেশিরভাগের জন্যই অবৈধভাবে গরু আমদানিকে দায়ী করা হয়। এমনকি যে কাউকে হত্যা করার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার পতাকা বৈঠকেও বিএসএফ সবসময় একে অজুহাত হিসেবে দাঁড় করায়। তাই সীমান্তে এসব অনাকাঙ্খিত হত্যাকাণ্ড বন্ধের লক্ষ্যে বিজিবির উদ্যোগ লক্ষ্য করা গেছে। কেননা বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এ বিষয়ে বলেছেন, রেজিস্ট্রেশনের মাধ্যমে যেসব গরু ব্যবসায়ী বৈধভাবে দেশে ভারতীয় গরু আনতে চায় আগামী কোরবানি ঈদে ভারতীয় গরু আনার ক্ষেত্রে সীমান্তে তাদেরকে কোন বাধা দেয়া হবে না। তিনি জানিয়েছেন, ভারতীয় গরু আনার জন্য বাংলাদেশি রাখাল ও ব্যবসায়ীরা কোনভাবেই সীমান্তের জিরো লাইন অতিক্রম করতে পারবে না। তবে ভারতের ব্যাপারিরা জিরো লাইনে গরু নিয়ে এলে নিয়ম অনুযায়ী এদেশের ব্যবসায়ীরা তা নিয়ে আসতে পারবেন। সীমান্ত দিয়ে অবৈধভাবে করা গরুর ব্যবসা বন্ধে এটি নিশ্চয়ই প্রশংসনীয় উদ্যোগ। এছাড়া মহাপরিচালকের ধারণা, বৈধভাবে ব্যবসায়ীরা গরু আনতে পারলে সীমান্তে হত্যাকাণ্ড অনেকটা কমে যাবে। কিন্তু ভারতীয় গরু আমদানির ফলে এসব সুবিধার পাশাপাশি আরেকটি বড় আশঙ্কা থেকে যাচ্ছে। তা হলো- এর ফলে দেশীয় খামারিদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। কেননা সারাবছর দেশের খামারিরা যে আশায় গরু লালন-পালন করেন ঈদের আগে এভাবে ভারতীয় গরু আনতে দিলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। দেশের প্রান্তিক পর্যায়ের খামারিদের এভাবে ক্ষতির মুখে ফেলে দেয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া চামড়া ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশে চাহিদার প্রায় ৮০ শতাংশ সরবরাহ করার সক্ষমতা দেশের খামারিদের রয়েছে। এছাড়া গত কয়েকবছর ভারতীয় গরু আমদানি নিষিদ্ধ থাকায় তেমন একটা সমস্যা হয়নি। তাই আমরা মনে করি, দেশীয় খামারিদের কথা চিন্তা করে চাহিদার বাকী ২০ শতাংশ গরু ভারত কিংবা মিয়ানমার থেকে আনা যেতে পারে। কোনভাবেই এর বেশি গরু দেশের বাইরে থেকে আমদানি করতে দেয়াকে আমরা যুক্তিযুক্ত মনে করি না। এছাড়া পরনির্ভরশীলতার বদলে দেশেই চাহিদার শতভাগ গরুর উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT