জনপদ

গরম পানির বোতল বিস্ফোরিত হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ

গরম পানির বোতল বিস্ফোরিত হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ

সাভারে গরম পানির বোতল বিস্ফোরিত হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে সাভারের পূর্ব রাজাশন এলাকায় মমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে মমিন মিয়ার স্ত্রী তামান্না বেগম (২১) স্যালাইনের বোতলে করে গরম পানি নিয়ে নিজের পিটের মধ্যে ছ্যাঁক দিচ্ছিলেন এসময় গরম পানির বোতলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তামান্না বেগম ও তার দুই সন্তান তাফরিন (২) ও তিন মাসের সন্তান তাবিব দগ্ধ হয়।

পরে পরিবারের সদস্যরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল এন্ড কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়:দগ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…