চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গঙ্গা-যমুনা নাট্য উৎসবে ‘কাল রাত্রি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A

১ অক্টোবর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। কারেনার কারণে দীর্ঘদিন পর এই উৎসবের আয়োজন হওয়ায় দর্শক ও শিল্পীদের মধ্যে চলছে আনন্দ-উচ্ছ্বাস। শিল্পকলার তিনটি হলেই প্রতিদিনই থাকছে নাটক।

তারই ধারাবাহিকতায় আগামী ১১ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘কাল রাত্রি’।

লামিসা শিরীন হোসাইনের ‘লোন সারভাইভার’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছে তানভীর আহমেদ সিডনী। নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম।

Banglabid

নাটকের কাহিনি প্রসঙ্গে নির্দেশক জানিয়েছেন, রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭১ সালে এই লড়াইয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সব স্বার্থ ভুলে এক কাতারে এসে দাঁড়ায়। মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল উল্লেখ করার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও আশপাশের এলাকাকে অবলম্বন করে রচিত হয়েছে লামিসা শিরীন হোসাইনের গল্প। এ গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘কালরাত্রি’।

নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, চমক তারা, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, মশিউর রহমান, কাজী সোহেল, জয়, জিতু, প্রান্ত, মিরা, নাসের, সৈয়দা শামছি আরা সায়কা প্রমুখ।

১২ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’ এ প্রতিদিন বিকাল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চ ও নাট্যশালার লবিতে চলছে পথনাটক, মূকাভিনয়, নৃত্যালেখ্য, সংগীত, আবৃত্তি, নৃত্য, ধামাইল গান, গম্ভিরা, বাউল গানসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম। এবারের উৎসবে অংশ নিচ্ছে সারা দেশের ১৪০টি দলের প্রায় সাড়ে তিন হাজার শিল্পী। করোনা পরিস্থিতির কারণে এবার অংশ নিতে পারেনি ভারতের কোনো দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসববাংলাদেশ শিল্পকলালিড বিনোদনশিল্পকলাসংস্কৃতিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জসিম নেই ২৩ বছর

পরবর্তী

উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

পরবর্তী

উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

আদালতে ক্ষুব্ধ আরিয়ান যা বললেন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT