চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়দের ফর্মে ফেরাতে বাতিল ম্যানসিটির ‘ক্রিসমাস পার্টি’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে বেশ ধুমধাম করে বড়দিনের পার্টিতে অংশ নিয়েছিলেন ম্যানসিটি খেলোয়াড়রা। পরের দিনই দল হেরে বসে ক্রিস্টাল প্যালেসের কাছে। সেটা থেকে শিক্ষা নিয়ে এ মৌসুমে আর ভুল করতে চান না পেপ গার্দিওলা। শিষ্যদের বলছেন, ক্লাবের দেয়া বড়দিনের পার্টিতে যেন অংশ না নেন তারা।

গতবারের আয়োজনে বেশ রাত করে বাড়ি ফিরেছিলেন খেলোয়াড়রা। কিছু খেলোয়াড় সারারাত নাইট ক্লাবে কাটিয়ে বাড়ি ফেরেন সকাল হওয়ার দুই-এক ঘণ্টা আগে।

পরের দিনই নিজেদের মাঠে ক্রিস্টালের কাছে ৩-২ গোলে হেরে যায় সিটিজেনরা। চারদিন পর লেস্টার সিটির কাছেও হেরে বসে। সেবার অবশ্য লিগ শিরোপা জিতেছিল ম্যানসিটি। তবে লিভারপুলের সাথে পয়েন্টে ব্যবধান ছিল সবে ১।

চলতি মৌসুমে অবস্থা বেশ করুণ ম্যানসিটির। টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ১৪ পয়েন্টের। টেবিলের তিনে আছে দলটি। সিটিজেনদের টপকে দুইয়ে লেস্টার সিটি। অলৌকিক কিছু না ঘটলে এবার লিগ শিরোপা জয়ের আশা ক্ষীণই সিটিজেনদের।

প্রতিবারের মতো আগামী বৃহস্পতিবারও বেশ বড় রকমের ‘ক্রিসমাস পার্টি’র আয়োজন করতে চলেছে ম্যানসিটি। সব খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেবে তাতে।

দলের এমন করুণ অবস্থায় গার্দিওলা চান না আয়োজনে খেলোয়াড়রা অংশ নিতে। গতবার হারের পেছনের কারণ হিসেবে দেরিতে ঘুমকেই দায়ী করেছিলেন এ কোচ। চলতি ডিসেম্বর ও আগামী জানুয়ারিতে ৫ সপ্তাহে ১১টি ম্যাচ খেলতে হবে সিটিজেনদের। তরতাজা থেকে মাঠে নামার জন্য তাই কোচের আশা দলের প্রয়োজনে অন্তত এবারের জন্য হলেও বড় রকমের কোনো উৎসবে অংশ না নেন আগুয়েরোরা।

ট্যাগ: ম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃদয়ের ক্ষত হয় না সেলাই

পরবর্তী

ব্রিটেনে বিপুল ভোটে জয়ী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি

পরবর্তী

ব্রিটেনে বিপুল ভোটে জয়ী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি

সরকারের নির্দেশেই আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি: রিজভী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT