চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলতে গিয়ে শিশু নিখোঁজ, পরে মিলল বস্তাবন্দী মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
বস্তাবন্দী

জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকার চকশ্যাম গ্রামের পাশের একটি জঙ্গল থেকে ইরাম হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইরাম জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও চকশ্যাম গ্রামের এনামুল হোসেনের ছেলে।

নিহতের পরিবারিক সূত্র জানায়, শিশু ইরাম বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় সন্ধ্যায় পুলিশকে অবহিত করে পরিবার।

পরে স্থানীয়রা শুক্রবার সকালে গ্রামের পাশের জঙ্গলে ইরামের বস্তাবন্দী লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, শিশুটির ঘাড়, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে কে বা কারা এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছে, তদন্তের পর তা জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়পুরহাটবস্তাবন্দী লাশশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT