চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা সিটি নির্বাচন: প্রচারণার শেষ দিনে নানা অভিযোগের মধ্যেও দুই প্রার্থীই আশাবাদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১৩, মে ২০১৮
খুলনা, রাজনীতি
A A

দানিয়েল সুজিত বোস: খুলনা সিটি নিবার্চনে প্রার্থীদের প্রচার কার্যক্রমের আজ (১৩ মে) শেষ দিন। নির্বাচনী পরিবেশ নিয়ে প্রতিদিন পাল্টাপাল্টি অভিযোগ তুললেও নির্বাচনের আগ মুহূর্তে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা।

তবে নিরপেক্ষতা বজায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচন পরিচালনার আহবান জানিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

এদিকে নির্বাচনে প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা প্রচারণায় গিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। নির্বাচন কেমন হচ্ছে তা দেখার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের খুলনায় আসার আহবান জানান বিএনপি।

পর্যক্ষেক আসলে কোন সমস্যা নেই আওয়ামীলীগ। আর দুই দলের কেন্দ্রীয় নেতারা একে অপরের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নেয়ার অপচেষ্টার কথা তুলে ধরেছেন।

রোববার সকাল ৮টায় নগরীর মিয়া পাড়া বাসভবনে নজরুল ইসলাম মঞ্জু প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নেতা কর্মীদের প্রতি পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে।

আর আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রেসব্রিফ্রিং করেছেন কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন।

Reneta

এস এম কামাল হোসেন বলেন, নজরুল ইসলাম মঞ্জু আমাদের জঙ্গির ভয় দেখিয়ে কোন লাভ নেই, আমরা নির্বাচন থেকে পিছু হটবো না। যারা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মামলার আসামী ও অপরাধী সে যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, অসিত রবন বিশ্বাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাত্র দুই দিন বাকি থাকতে ফলে শেষ মুহূর্তে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ এবং প্রচারে খুবই ব্যস্ত সময় পার করছেন। সকল বহিরাগতদের নগরী ত্যাগ করতে বেঁধে দেওয়া সময়সীমা রোববার রাত বারটায় শেষ হয়েছে।

১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে খুলনায় ২৮৯টি কেন্দ্রে ৪ লাখ ৯৩ হাজার ৪৫৪জন ভোটার তাদের নগর পিতা নির্বাচন করবেন।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ ও বিএনপিখুলনা সিটি নির্বাচনখুলনা সিটি নির্বাচন ২০২৩
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: বিচারের দাবিতে পর্তুগালে প্রবাসীদের বিক্ষোভ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আইনগত সহায়তা কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

মে ২৩, ২০২৬

নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু

মে ২৩, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হল ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT