চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় জিততে ‘উন্নয়ন’ই হাতিয়ার আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
বাংলাদেশ
A A

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী তালুকদার অাব্দুল খালেককে জেতাতে খুলনায় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে আওয়ামী লীগ।

বুধবার নৌকা প্রতীকের পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় তালুকদার আব্দুল খালেকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন নেতাকর্মীদেরকে ভোটারদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়ন, সমৃদ্ধি ও জনগণের সরকার। বর্তমান সরকারের শাসনামলে জনগণ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বনির্ভর জাতি হিসেবে বহির্বিশ্বে পরিচিতি পেয়েছে। সব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনার কল্যাণে।

Banglabid

‘তাই আগামী কেসিসি নির্বাচনে উন্নয়ন সমৃদ্ধি ও শান্তির প্রতীক বঙ্গবন্ধুর নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলে সোচ্চার থাকতে হবে।’

কামাল হোসেন আরো বলেন, তালুকদার আব্দুল খালেক ২০০৮ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কেসিসিকে একটি পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। বিভিন্ন ষড়যন্ত্রে গত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পরাজিত হন। যার ফলাফল হিসেবে বর্তমান বিএনপির মেয়রের আমলে নগরবাসী নাগরিক সেবা থেকে কী পরিমাণে বঞ্চিত হচ্ছেন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

তিনি বলেন, বর্তমান মেয়রের সময়ে সকল উন্নয়ন কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে। রাস্তাঘাট, ড্রেন সব ব্যবহারের অনুপযোগী। জলাবদ্ধতা ও মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যোগ্যপ্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে।

Reneta

নির্বাচনে বিজয়ী হলে নগরবাসী যানজটমুক্ত-জলাবদ্ধতামুক্ত একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ার কারিগর পাবেন উল্লেখ করে এ নেতা বলেন, খুলনা হবে সুপরিকল্পিত বাসযোগ্য আধুনিক নগরী।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, মো: শাহজাদা, মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, কাউন্সিলর আলী আকবর টিপু, অসিত বরন বিশ্বাস, সৌমেন বোস, মো: তাজুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা সাঈয়েদুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার জামিন বিষয়ে আপিল বিভাগের রায় মঙ্গলবার

পরবর্তী

আবার রাজপথে ফিরছে কোটা সংস্কার আন্দোলন?

পরবর্তী
কোটা

আবার রাজপথে ফিরছে কোটা সংস্কার আন্দোলন?

রবীন্দ্র সংগীতের তিন অ্যালবাম অবমুক্ত

সর্বশেষ

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT