চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার রূপরেখায় নির্বাচন হতে হবে: খন্দকার মাহবুব

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৫৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশিত রূপরেখা অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুশীল ফোরাম কেন্দ্রীয় কমিটি নামক একটি সংগঠনের আয়োজনে ‘গণতন্ত্র ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, বর্তমান সরকার আরেকটি ৫ জানুয়ারীর নির্বাচন দিয়ে ক্ষমতা আকড়ে থাকার পায়তারা করছে| এটি আর সম্ভব হবে না। নির্বাচন হতে হলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের যে রূপরেখা দিয়েছেন সে অনুযায়ীই হতে হবে। আর নয়তো এদেশে আর কোন নির্বাচন হবে না।

তিনি বলেন, দেশের সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজন অনুযায়ীই তার পরিবর্তন হবে। কাজেই সংবিধানের অজুহাত দেখিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা যাবে না।

আগামী নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের দাবি করে মাহবুব হোসেন আরো বলেন, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীকে নির্বাচন তদারকির দায়িত্ব দিতে হবে। যদি পদ্মাসেতু, বিভিন্ন রাস্তা, কালভার্ট নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ থেকে শুরু করে সর্বত্র সেনাবাহিনীকে নিয়োজিত করা যায় তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের জন্য কেন সেনাবাহিনীকে নিয়োগ করা যাবে না?

দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে সেনাবাহিনীকে নির্বাচন তদারকির কোন বিকল্প নেই বলে দাবি করেন তিনি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

পরবর্তী

ছোঁয়া পরিবহন থেকে রেইনট্রি হোটেল, প্রত্যেক স্থানেই ধর্ষকের চলাচল

পরবর্তী

ছোঁয়া পরিবহন থেকে রেইনট্রি হোটেল, প্রত্যেক স্থানেই ধর্ষকের চলাচল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার প্রকৃত ত্যাগ ও বাঙালির ঈদ আনন্দ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT