চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তি ছাড়া আলোচনা ও নির্বাচন অর্থবহ হবে না: নজরুল ইসলাম খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া

‘বিএনপি চাইলে আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি’- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আলোচনার মাধ্যমে সন্তোষজনক অবস্থানে পৌঁছানো সম্ভব হতে পারে। আমরা এটাকে স্বাগত জানাবো। আমরা চাইবো, বেগম জিয়াকে মুক্তি দিন। কারণ তাকে ছাড়া আলোচনা ও নির্বাচন- কোনটাই অর্থবহ হবে না।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আমার দেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, আমরা বলিনি, বেগম জিয়ার দণ্ড মওকুফ করে দিন। আমরা এটা আদালত ও আপনাদের (সরকার) কাছে চাইবও না। কিন্তু আপনারা আপনাদের উকিল দিয়ে যেভাবে তাকে কারাগারে রাখতে বাধ্য করছেন। এটা বন্ধ করুন। তিনি জামিনে বের হয়ে আসুন।

Banglabid

বিএনপি চাইলে আওয়ামী লীগ আলোচনার বসতে রাজি- ওবায়দুল কাদেরের এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ যদি আলোচনায় আসতে চায় তাহলে এটা একটা ভালো লক্ষণ। তবে যিনি এই কথা বলেছেন, কতক্ষণ তিনি এই কথায় স্থির থাকতে পারবেন, সেই বিষয়ে নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।

কুষ্টিয়ায় মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্য তার ওপরে হামলা করা হয়েছিল মন্তব্য করে এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।  যেসকল পুলিশ কর্মকর্তা নীরব ভূমিকা পালন করেছেন তাদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনকল্যাণের রাজনীতি হলে দেশের মানুষের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

পরবর্তী

দুদক এখন সরকারের দুর্নীতি ধোয়ার মেশিন: রিজভী

পরবর্তী
ফাইল ছবি

দুদক এখন সরকারের দুর্নীতি ধোয়ার মেশিন: রিজভী

বৃষ্টি উপেক্ষা করে ‘ভাইজান’ দেখতে উপচে পড়া ভিড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT