চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করুন: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:০২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
বৈঠক ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়া কোন আক্রোশ নয়, বরং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন দাবি করে বিএনপি বলছে, বেগম জিয়া যে চ্যালেঞ্জ দিয়েছেন তার অন্তত একটা গ্রহণ করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সে নির্বাচনে জয় পরাজয় যা হয় হবে। জনগণের ওপর ভরসা রাখেন।

সোমবার পৃথক আলোচনা সভায় আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি নেতারা এসব কথা বলেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিপ্লব ও সংহতি দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Banglabid

এসময় তিনি বলেন: খালেদা জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন। আসেন একইসঙ্গে পাশাপাশি দু’টি জনসভা করি। এক পাশে বিএনপি অন্য পাশে আওয়ামী লীগ। দেখুন কোন পক্ষে জনগণ কেমন থাকে।

‘জনগণের ওপর ভরসা থাকলে খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা গ্রহণ করুন।’

জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ নামক সংগঠন আয়োজিত সভায় তিনি বলেন: বেগম জিয়া কোন আক্রোশের বক্তব্য দেননি। তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিকভাবে গ্রহণ করুন। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তা জনগণে দাবি।

Reneta

প্রয়োজনে সংবিধানের সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি করেন তিনি।

অন্যদিকে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘৭ নভেম্বরের চেতনা এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন: গণতন্ত্রের পথে ফিরে এসে আপনারা নিরপেক্ষ নির্বাচন দেন।

দুপুরে মুক্তিযুদ্ধের চেতনা পরিষদের আয়োজনে সভায় খসরু দাবি করেন: সমাবেশে আসতে বহু বাধা দেয়া হয়েছে। যানবাহন চলতে দেয়া হয়নি। তারপরও জনগণ পায়ে হেঁটে এসে বেগম খালেদা জিয়াকে সমর্থন জানিয়েছে। জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। বেগম জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

আওয়ামী লীগের উদ্দেশে করে আমির খসরু বলেন: নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করে যদি জোরপূর্বক ক্ষমতায় যেতে চান তাহলে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে টিকতে পারবেন না। আমরা চাই আপনারা রাজনৈতিক অঙ্গনে থাকুন। গণতন্ত্রের জন্য নিরপেক্ষ নির্বাচন দিন। আর নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা জয়ী করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT