চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার আহ্বানে ভোটাররা সাড়া দেবে না: সাঈদ খোকন

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৪:২৪ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে  আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ
খোকন বলেছেন, হরতাল-অবরোধে মানুষ যেভাবে কষ্ট পেয়েছে সে কথা মনেকরে হলেও
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে খালেদা জিয়ার প্রচারে সাড়া
দেবে না জনগণ। বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী বলেছেন, সরকার মির্জা আব্বাসের জামিন না দিলেও নির্বাচনে তার প্রভাব পড়বে না।

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই সাথে বাড়ছে অভিযোগ-পাল্টা অভিযোগের মাত্রাও।

রোববার ধোলাইখাল থেকে নির্বাচনী প্রচার শুরু করেন সাঈদ খোকন। বিএনপি প্রার্থীদের পক্ষে বেগম খালেদা জিয়ার প্রচার ব্যর্থ হবে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়ার হাত নিরাপরাধ ঢাকাবাসীর রক্তে রঞ্জিত। তার নির্দেশেই অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। তাই তার আবেদন এই শহরের মানুষ গ্রহণ করবে না। আমরা এই শহরের পরীক্ষিত বন্ধু। এ শহরের মানুষ তার পরীক্ষিত বন্ধুকেই বেছে নেবে।

Banglabid

এদিন ঝিগাতলা থেকে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সরকার মির্জা আব্বাসের জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে জামিন দিচ্ছে না। জামিন না পেলেও নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না। সরকার যদি চায় যে জনগণ সঠিক প্রার্থীকে বেছে নেবে এবং সুষ্ঠু নির্বাচন হবে; তাহলে সেনা মোতায়েন করতে হবে। প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি দিতে হবে।

আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থীই ভোটারদের কাছে যেতে দিন-রাত দৌড়াচ্ছেন ঢাকা দক্ষিণ নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা দক্ষিণসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিসাইকেলের শহুরে খনি

পরবর্তী

শেরে বাংলায় বাঘের গর্জন

পরবর্তী

শেরে বাংলায় বাঘের গর্জন

একটি বাড়ি একটি খামার প্রকল্পকে কার্যকর ও গতিশীল করার আহবান: প্রধানমন্ত্রী

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT