রাজনীতি

খালেদার আসনে মুখ রক্ষা ফখরুলের

খালেদার আসনে মুখ রক্ষা ফখরুলের

ফাইল ফটো

বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি।

মূলত এ আসনে বরাবর নির্বাচন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সাজাপ্রাপ্ত হওয়ায় তিনি এ বার এ আসনে নির্বাচন করতে পারেননি।

মির্জা ফখরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমর।  লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৪০,৩৬২ ভোট।

তবে খালেদার আসনে জয়লাভ করলেও নিজ আসন ঠাকুরগাঁও-১ এ পরাজিত হয়েছেন মির্জা ফখরুল। তাকে হারিয়ে এই আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন পেয়েছেন।

এখানে রমেশ চন্দ্র সেন পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ৭৮ ভোট। আর মির্জা ফখরুল পয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯০৯ ভোট।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন বিএনপি মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…