চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খারাপ সময়েও ক্রিকেটারদের পাশে থাকতে বললেন আকরাম

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৫৮ অপরাহ্ণ ১১, জুন ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান

কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মাহমুদউল্লাহর বীরত্বপূর্ণ সেঞ্চুরিতে গড়া ২২৪ রানের অনন্য জুটির প্রশংসায় পঞ্চমুখ সবাই। ৩৩ রানে চার উইকেট হারানোর পর এ দুই অভিজ্ঞ ক্রিকেটারের প্রতিরোধ বাংলাদেশকে নেয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। ম্যাচসেরা সাকিব বন্দনায় মেতেছে সবাই। অথচ কার্ডিফ ম্যাচের আগেও সাকিবের ফর্ম নিয়ে নানা কথা হচ্ছিলো। সাকিবের প্রসঙ্গ টেনে সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন, খারাপ সময়েও সবাইকে ক্রিকেটারদের পাশে থাকতে।

‘যারা অনেকদিন ধরে ভালো খেলে আসছে, তারা এক-দুই মাস খারাপ করলে কিন্তু প্রশ্ন তোলাটা উচিত নয়। ভাল সময় যদি ওদের এত প্রশংসা করেন, ওদের নিয়ে পড়ে থাকেন তাহলে খারাপ সময় কেন থাকবেন না।’

‘বাংলাদেশের অনেক প্লেয়ার আছে যারা পারফর্ম করে নাই কিন্ত টিমে রেখে দেওয়া হয়েছে। একটা পর্যায়ে গিয়ে ওরা ভাল খেলেছে। এমনকি সাকিবকে নিয়েও অনেক কথা বলতে দেখেছি। সাকিবের মতো প্লেয়ার গত ১০ বছরে অসাধারণ পারফর্ম করেছে। এমন কয়টা পারফর্মার আছে বিশ্বে! ৩-৪টা ম্যাচ খারাপ করলেই অনেকে অনেক কথা বলে। এটা আমাদের টিম ও দেশের জন্য খুব খারাপ।’

আকরাম খান আরও বলেন, ‘গত দুই-আড়াই বছর ধরে চমৎকার ক্রিকেট খেলে আসছে বাংলাদেশ। সমস্যা যেটা হয়, মাঝেমধ্যে দুই-একজন অফফর্মে গেলেই আমরা এটা নিয়ে তাদের মানসিকভাবে চাপ দিয়ে ফেলি। এটা দুঃখজনক।’

কার্ডিফে বাংলাদেশ দলের সঙ্গেই ছিলেন আকরাম। হঠাৎ ভাইয়ের অসুস্থতার কথা শুনে ঢাকায় এসেছেন দুই দিনের জন্য। এজবাস্টনে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচের আগেই ফিরে যাবেন সেখানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় কোনো অর্জনের আশাতে বুক বেঁধেছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

‘৩৩ রানে যেখানে চার উইকেট সেখান থেকে ২৬৬ রান পাঁচ উইকেটে। আমি বিশ্বাস করি ওরা যদি এ ধরনের পারফরম্যান্স অব্যাহত রাখে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি কেন এর চেয়ে অনেক বড় কিছু অর্জন সম্ভব।’

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণ‍পিটুনিতে নিহত ১

পরবর্তী

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পরবর্তী
ধর্ষণ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বাজেট বিশ্লেষণ করে হতাশ বিএনপি

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT