চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খানজাহানের বসত ভিটায় প্রত্নসম্পদের সন্ধান

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:২০ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

বাগেরহাট জেলার সদর উপজেলায় ষাট গুম্বজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামে মৃত ভৈরব নদীর তীরে খানজাহানের বসত ভিটায় ৩ মাস আগে শুরু হয়েছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ। প্রায় ১০ একর জমিতে খানজাহান আলীর বসত ভিটায় কয়েক দফা খনন কাজ চালিয়ে বাগেরহাটে প্রচুর প্রত্নসম্পদ পাওয়ার দাবি করেছেন প্রত্ন গবেষকরা।

গহীন জঙ্গলে সাড়ে ৫ শ বছর আগে কিভাবে এখানে প্রসিদ্ধ নগর কাঠামো গড়ে উঠেছিল তার উত্তর পেতে চলেছেন প্রত্নতাত্ত্বিকরা। এখানে ২৬ ফুট চওড়া মাইলের পর মাইল পাকা রাস্তা, নির্মাণ শৈলীসহ তৎকালীন সময়ের ব্যাবহার্য দৈনন্দিন গৃহ সামগ্রী খুঁজে পাওয়া গেছে। এর মাধ্যমে  সুলতানি আমলের নগর সভ্যতার নির্দশনের জন্য স্বীকৃতি পেতে চলেছে বাগেরহাট বাসীরা।

সরকারের  অর্থায়নে ১৩ লাখ টাকা ব্যয়ে মধ্য যুগের স্বীকৃতিপ্রাপ্ত প্রত্নস্থান হিসেবে সুলতানি আমলের হযরত খানজাহানের বসতভিটার খনন স্থান থেকে শুরু করে সুলতানি যুগের ব্যবহৃত বিভিন্ন ধরনের সৌখিন তৈজসপত্র, মৃৎশিল্প, চুন দিয়ে তৈরী স্টোন ওয়্যার, পলিক্রম ওয়্যার, গেলইজড ওয়্যার, স্লিপযুক্ত ওয়্যার, সেলাডন, চাইনিজ পোরসেলিন, এগ শেল ও মৃৎপাত্র পাওয়া গেছে।

Banglabid

এবারই প্রথম মধ্যযুগের নগর সভ্যতার  পাঁকা রাস্তা, সুপের পানির আধার, বিভিন্ন তৈজসপত্র, সামুদ্রিক কোরালের হাড় উদ্ধার হয়েছে। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক সহকারী পরিচালক একেএম সাইফুর রহমান জানান, সরকারি পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলে প্রত্নতত্ত্ব গবেষণার বিশাল দ্বার উন্মোচিত হয়েছে। ইতিহাস ও খনন করার পর পর্যালোচনা করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে হযরত খানজাহানের সময়ের অনেক স্থাপত্য এখনও এ অঞ্চলের মাটির নিচে চাপা পড়ে রয়েছে।

খনন কাজ শেষ হলে খলিফাতাবাদ বা  বর্তমান বাগেরহাট বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্নতত্ত্ব সমৃদ্ধ অঞ্চল হবে বলে মনে করেন তিনি।

Reneta

১৪০০ সালের গোড়ার দিকে বাগেরহাটে আসেন হযরত খানজাহান আলী। মানব প্রেমে উদ্ভুদ্ধ হয়ে মহান এ সেনাশাসক যশোরের বারো বাজার থেকে শুরু করে ৩৬০টি মসজিদ ও ৩৬০টি দিঘি খনন করেন। এরমধ্যে অন্যতম খানজাহান আলীর মাজার সংলগ্ন ২০০ বিঘার (১১০০ বর্গহাত) বিশাল দিঘি। এছাড়াও তিনি নির্মাণ করেছেন অসংখ্য পাকা রাস্তা ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্দশনপ্রত্নতত্ত্ববাগেরহাটের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT