চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্যের অপচয় এবং ক্ষতি হ্রাসের উপায় নিয়ে তরুণদের সংলাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ
A A
খাদ্য অপচয় রোধে তরুণদের সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বারের মত এ বছর খাদ্যের অপচয় ও ক্ষতি সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবস উদযাপিত হচ্ছে।

দিবস উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, পেশাজীবী এবং উদ্ভাবকেরা একটি ভার্চুয়াল সংলাপে বাংলাদেশের খাদ্যের অপচয় এবং ক্ষতি হ্রাসের উপায় নিয়ে আলোচনা করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় এ সংলাপটি আয়োজন করা হয়।

আলোচকরা জানান, বিশ্বের শতকরা ১৪ ভাগ খাদ্যপণ্য উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যন্ত বিভিন্ন ধাপে অপচয় হয় এবং মোট উৎপাদিত খাদ্যের প্রায় ১৮ শতাংশ নষ্ট হয়ে যায় (গৃহস্থলিতে শতকরা ১১ ভাগ, হোটেল/রেস্টুরেন্টে শতকরা ৫ ভাগ এবং বাজারে শতকরা ২ ভাগ)। খাদ্যের অপচয় এবং ক্ষতি টেকসই খাদ্য ব্যবস্থার জন্য অন্যতম হুমকি।

Banglabid

‘যখন খাদ্য অপচয় বা নষ্ট হয়, তখন পানি, জমি, শক্তি, শ্রম এবং মূলধন সহ খাদ্য উৎপাদনে ব্যবহৃত সমস্ত সম্পদ নষ্ট হয়। এছাড়াও ময়লার ভাগাড়গুলোতে খাদ্য বর্জ্য ফেলার কারণে আরও বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমিত হয়, যা জলবায়ু পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। খাদ্যের অপচয় এবং ক্ষতি নেতিবাচকভাবে খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এবং খাবারের ব্যয় বৃদ্ধিতে ভূমিকা রাখে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক সলিমুল হক খাদ্য বর্জ্যে পরিবেশের ক্ষতির কথা তুলে ধরেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক, প্রফেসর হক, বলেন, এ পরিস্থিতির উন্নতি এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে দেশের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এফএও এর ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের চীফ টেকনিকাল অ্যাডভাইজার জন টেইলর বলেন: “খাবারের অপচয় এবং ক্ষতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। খাদ্যের অপচয় রোধ এবং ক্ষতি হ্রাসের মাধ্যমে আমাদের খাদ্য ব্যবস্থাকে টেকসই করা, পরিবেশকে উন্নত করা এবং ঢাকার মতো শহরগুলোকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তোলা সম্ভব।

Reneta

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – গারবেজম্যান’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম উদ্দিন শুভ; পজিটিভ ইনিশিয়েটিভ’র সহ-প্রতিষ্ঠাতা ও টেকনিক্যাল লিড কাজী মুনির রহমান; বিডি ক্লিন’র জেলা সমন্বয়ক ওমর ফারুক; বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক ফারুক আহমেদ; এবং প্রাণ-আরএফএল গ্রুপের সিএস-কর্প ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগের কমিটিকে দোষারোপ করলেন জায়েদ

পরবর্তী

কুইন্স পাবলিক লাইব্রেরীতে ’বাংলা কর্নার’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
পররাষ্ট্রমন্ত্রী কুইন্স পাবলিক লাইব্রেরীতে বাংলা কর্নার উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুইন্স পাবলিক লাইব্রেরীতে ’বাংলা কর্নার’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিশ্ব হার্ট দিবসের সেমিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে সেমিনার

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT