চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতার পালাবদলে ‘ইউনূস ব্রিজ’, চাইলে ‘হিলারি ব্রিজ’ও করা সম্ভব

সাঈফ ইবনে রফিক সাঈফ ইবনে রফিক
১২:২৯ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৫
মতামত
A A

গঙ্গাকে পদ্মা বলাটাও কি সাম্প্রদায়িকতা, যেমন জলকে পানি?

যাহা পদ্মা, তাহাই গঙ্গা। মাঝে যে রাজনীতি– তাতো পরিবেশবিরোধী ফারাক্কা বাঁধ।

‘দেবরাজ ইন্দ্রের বাগানের নদীটা দেখে মুগ্ধ ভগিরথী। পৃথিবীতে এমন একটা নদী চাইলেন। ইন্দ্র বললেন, বেশ, নদী হবে, কিন্তু দুনিয়ায় কে এমন আছে– যে এই নদীকে ধারণ করতে পারবে?

ভগিরথী দুনিয়ায় ফিরলেন। হিমালয়ের কাছে গেলেন। বললেন, তোমার চুড়ায় স্বর্গ থেকে একটা নদী নামাতে চাই। মাফ চাই, বলে কেঁপে উঠলো হিমালয়। ‘ওই জলপ্রবাহে আমার উচ্চতা ক্ষতিগ্রস্ত হবে। আমার শ্রেষ্ঠত্ব থাকবে না।’

পথে ধ্যানমগ্ন শিবের সাথে দেখা। ধ্যান ভাঙার অপেক্ষা না করেই ভগিরথী নদী সমস্যার কথা জানালেন শিবকে। রাগের মাথায় শিব বলে ফেললেন, নদীটা আমার মাথায়ই ঢাল! অন্য কোনও কথা বা সিদ্ধান্ত শোনার আগেই ইন্দ্রের দরবারে হাজির ভগিরথী। বললেন, দেবরাজ, শিব তার মাথায় এই নদী ধারণ করতে রাজি হয়েছেন।

অবশেষে স্বর্গীয় নদীটি মর্তে নামলো। শিবের মাথায় নদী ভেঙে পড়লো। মাথার তিন জটা চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়ছে জল। ওটাই ত্রিবেণী। ভগিরথী হাটছেন, পেছনে নদীটাও আগাচ্ছে। হিমালয়ের নদীটাকে বঙ্গোপসাগরে নিয়ে গেলেন ভগিরথী।’

কৈশোরে অশীতিপর গৃহশিক্ষকের কাছে এমনই একটা গল্প শুনেছিলাম। তবে ভগিরথীর নির্দেশিত পথে থাকেনি গঙ্গা। ফারাক্কায় বাধ দিয়ে গতি পরিবর্তন করেই কি তবে অসাম্প্রদায়িকতার প্রমাণ দিলো ভারত? গঙ্গাজলে এখনও মানুষ পবিত্র হয় বটে, তবে এটা পৃথিবীর ৫ম দুষিত নদী।

তবে মরার আগে পদ্মায় ব্রিজ হচ্ছে, বেটার লেট দ্যান নেভার। গাঙ্গীয় অববাহিকায় গড়ে ওঠা সভ্যতা দেরিতে হলেও একটা সেতু পাচ্ছে! সেতুপ্রকল্পের উসিলায় নদীটার সাথে নাটকীয়ভাবে জড়িয়ে গেছে অনেক নাম– বিশ্বব্যাংক, এসএনসি-লাভালিন, আবুল হোসেন! মানিক বন্দোপধ্যায়ের কুবেরকে আজ যারা চেনে না, তারাও চেনে মহাজন ইউনূসকে।

পদ্মায় যে সেতু হচ্ছে– এটা শেখ হাসিনার শাসনামলেই মানুষ কল্পনায় আনতে পেরেছে। বাস্তবায়ন তার আমলেই দেখছে। পদ্মাব্রিজের নামকরণ ‘শেখ হাসিনা’র নামে করাটা অযৌক্তিক হবে না। তাছাড়া ক্ষমতার পালাবদলে এটাতো পরে ‘ইউনূস ব্রিজ’ করাই যাবে, চাইলে ‘হিলারি ব্রিজ’ও করা সম্ভব। আপাতত ব্রিজটা শেখ হাসিনার নামেই হোক। এ নিয়ে যে কোনও বিতর্ক অন্যায়।

গঙ্গার মিথে শেখ হাসিনা টোল দিয়েই ঢুকলেন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: পদ্মা সেতুসাঈফ ইবনে রফিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোরে আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন

পরবর্তী

১৩৬ বছর পর ইংল্যান্ডের মুখোমুখি ওয়েলস

পরবর্তী

১৩৬ বছর পর ইংল্যান্ডের মুখোমুখি ওয়েলস

রাশিয়ায় মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT