চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসিকোতে রিয়ালের মাথাব্যথা ‘লাল কার্ড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহো একটা কৌতুক করতেন প্রায়ই, ক্লাসিকোর জন্য তিনি সবসময় ১০ জনের দল নিয়ে অনুশীলন করেছেন। মরিনহো যতটা রগচটা ছিলেন, তার আমলে রিয়ালের ফুটবলাররা ছিলেন আরেক কাঠি সরেস! চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার মুখোমুখি হলেই যেন মাথায় রক্ত চেপে যেত লস ব্লাঙ্কোসদের। আর তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে দেদারসে।

জিনেদিন জিদান আমলে রিয়ালের পারফরম্যান্সে এসেছে ব্যাপক উন্নতি। ফরাসী কোচের অধীনে টানা চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি লা লিগা শিরোপা তারই প্রমাণ। কিন্তু ক্লাসিকোর আগে জিদানও যেন ভোগেন মরিনহো আমলের মাথাব্যথায়। প্রশ্নটা মাথাচাড়া দেয়, পুরো ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারা যাবে তো!

শেষ চার ক্লাসিকোতে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন রিয়ালের তিন ফুটবলার। এসব লাল কার্ডের বেশিরভাগই এসেছে এমন সব ফাউলের কারণে যেগুলো না করলেও খুব একটা ক্ষতি হতো না রিয়ালের। অন্তত ফুটবল বোদ্ধাদের মত সেটাই।

গত মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও লাল কার্ড দেখেছেন লস ব্লাঙ্কোসদের অধিনায়ক সার্জিও রামোস। রামোস যখন মাঠ ছাড়েন তখন ১-১ সমতায় ছিল দুদল। সেই ম্যাচে একদম শেষ মুহূর্তে ডিফেন্ডারদের বোকা বানিয়ে রিয়ালের জালে বল জড়িয়ে ৩-২ গোলে বার্সার জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। রামোস থাকলে মেসির সেই গোলটি হত না বলেও বিশ্বাস করেন অনেক রিয়াল ভক্ত।

স্প্যানিশ সুপার কাপে রোববার রাত দুইটায় আরেকটি ক্লাসিকোতে বার্সার মুখোমুখি হওয়ার আগে তাই লাল কার্ডের ব্যাপারে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে জিদানকে। শিষ্যদের দিতে হচ্ছে মাথা ঠাণ্ডা রাখার দাওয়াই।

জিদান তার দায়িত্ব পালন করবেন সেটি নিশ্চিত। কিন্তু রোনালদো-রামোসরা মাঠে মাথা ঠাণ্ডা রাখতে পারবেন কিনা সেটিই এখন দেখার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এল-ক্লাসিকোবার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ ৩ বাংলাদেশি নিহত

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT