চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইস্টচার্চ হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২১, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউজিল্যান্ড-হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেনটন ট্যারান্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। নতুন অভিযোগ যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড পুলিশ।

ট্যারান্টের বিরুদ্ধে আগে থেকেই ৫০ জনের বেশি মানুষকে হত্যা এবং ৪০টি হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে ১৫ মার্চ গুলি চালিয়ে ৫ বাংলাদেশিসহ ৫১ জনকে হত্যা করে অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারান্ট। নিউজিল্যান্ড পুলিশের তদন্তের ভিত্তিতে মোট ৫১টি হত্যার অভিযোগ আনা হয় ট্যারান্টের বিরুদ্ধে। আর ৪০টি অভিযোগ ছিল হত্যাচেষ্টার।

Banglabid

এবার তার সঙ্গে যুক্ত হলো সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ।

নিউজিল্যান্ড পুলিশের কমিশনার মাইক বুশ জানান, ২০০২ সালের সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনের ‘৬ এর এ’ ধারায় ট্যারান্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

হামলায় নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে যোগাযোগ করে নতুন অভিযোগ যুক্ত করার বিষয়টি জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।

Reneta

হামলার ঘটনায় নিউজিল্যান্ড ১৩ মে রাষ্ট্রীয় তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন হামলাকারীর অনলাইন কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। হামলা মোকাবিলায় দেশটির কাউন্টার টেরোরিজম রিসোর্সের গাফিলতি ছিল কিনা, তারও তদন্ত করবে রয়্যাল কমিশন। আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের পর ১০ ডিসেম্বর তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে।

১৪ জুন ব্রেনটন ট্যারান্টকে আদালতে হাজির করার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চক্রাইস্টচার্চ হামলানিউজিল্যান্ডনিউজিল্যান্ড মসজিদ হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার আদালত স্থানান্তরের গেজেট বাতিলে নোটিশ

পরবর্তী

গরমে গাড়ি ঠান্ডা রাখতে গোবরের ব্যবহার

পরবর্তী

গরমে গাড়ি ঠান্ডা রাখতে গোবরের ব্যবহার

বরিশালে সরাসরি ধান বিক্রি করতে পেরে খুশি কৃষক

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT