চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহো এখন বায়ার্নের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারকে পিএসজি থেকে কিনতে অর্থের সঙ্গে কৌতিনহোকে দেয়ার প্যাকেজ ছিল বার্সেলোনার। নেইমার বিষয়ে অগ্রগতি নেই, তবে আরেক ব্রাজিলিয়ানের একটা গতি করল কাতালান ক্লাবটি। এক বছরের জন্য ধারে কৌতিনহোকে বায়ার্নে দিয়েছে বার্সা। সোমবার যার অফিসিয়াল ঘোষণা এসেছে। ২০১৯-২০ মৌসুমের জন্য কৌতিনহো এখন পাকাপাকিভাবে বায়ার্নের।

জার্মান বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোকে নিয়ে ৮.৫ মিলিয়ন ইউরোতে ঐক্যমত্যে পৌঁছেছে বার্সা। কাতালানদের এই অর্থ দেয়ার পাশাপাশি ব্রাজিলিয়ান তারকার বেতন-ভাতাও বহন করবে জার্মান চ্যাম্পিয়নরা।

আপাতত এক বছরের লোনে রফা হলেও ব্রাজিল তারকাকে চাইলে মৌসুম শেষে কিনতেও পারবে বায়ার্ন। তবে সেটা করতে ১২০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে তাদের।

Banglabid

সোমবার নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বার্সা বলেছে, ‘বার্সেলোনা ফিলিপ কৌতিনহোকে তার প্রতিশ্রুতি ও আত্মোৎসর্গের জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানাতে চায় এবং তার ক্যারিয়ারের এই নতুন পর্যায়ে তাকে শুভকামনা জানায়।’

চুক্তি পাকাপাকি হওয়ার পর কৌতিনহো বলেছেন, ‘আমার কাছে, এই পদক্ষেপের অর্থ ইউরোপের সেরা ক্লাবগুলোর একটিতে এবং একটি নতুন দেশে নতুন চ্যালেঞ্জ। আমি তার অপেক্ষায় আছি। এফসি বায়ার্নের মতো আমারও উচ্চাশা রয়েছে এবং আমি দৃঢ় বিশ্বাসী যে, আমি আমার নতুন সতীর্থদের সাথে একসঙ্গে এটি অর্জন করতে পারব।’

২০১৮ সালের শুরুতে পাঁচ বছর কাটানো লিভারপুল থেকে ১৩০.৫ মিলিয়ন ইউরোতে কৌতিনহোকে কিনেছিল বার্সেলোনা। তখন উড়ন্ত ফর্ম ব্রাজিল তারকার। তবে ন্যু ক্যাম্পে যোগ দিয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। বার্সার জার্সিতে ৭৬ ম্যাচে ২১ গোল ও ১১ অ্যাসিস্ট সঙ্গী হচ্ছে ২৭ বছর বয়সীর বিদায়বেলায়। সঙ্গে দুটি লা লিগা ও একটি কোপা ডেল রে শিরোপা।

Reneta

জার্মানিতে কৌতিনহো স্বাদর আমন্ত্রণই পাবেন বলেই জানাচ্ছেন বায়ার্ন কোচ নিকো কোভাচ, ‘আমার মতে, কেবল এফসি বায়ার্ন মিউনিখই নয়, পুরো বুন্দেসলিগা এবং গোটা জার্মানিই আমাদের লিগে এমন বড়-মাপের খেলোয়াড়কে স্বাগত জানিয়ে আনন্দিত হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোবায়ার্নবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেপ্টেম্বরে এইচপি দলের ভারত সফর

পরবর্তী

১৩ সেপ্টেম্বর তিশা-ইয়াশের ‘মায়াবতী’

পরবর্তী

১৩ সেপ্টেম্বর তিশা-ইয়াশের ‘মায়াবতী’

সুখি হওয়ার মন্ত্র ‘বুক ভরা ভালোবাসা ২’!

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT