চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোর চোটে বিপদে বার্সা-লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনার ফুটবল খেলোয়াড় মাঠে পড়ে আছেন, চোটের কারণে কাতর. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ মাঠে এইবারের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়ে চড়াই-উতরাইয়ের ২০২০ সাল শেষ করেছে বার্সেলোনা। হতাশা দ্বিগুণ করে সেই ম্যাচ চলাকালীন চোটে পড়ে মাঠ ছেড়েছেন ফিলিপে কৌতিনহো। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, বাঁ-হাঁটুর অস্থিঃসংযোগে চিড় ধরা পড়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

কৌতিনহোকে পরীক্ষা করা চিকিৎসক হোসে গঞ্জালেজ স্প্যানিশ গণমাধ্যম এএসকে জানিয়েছেন, এ ধরনের চোট সারাতে হলে হাঁটুতে অস্ত্রোপচারের বিকল্প নেই কৌতিনহোর সামনে।

অস্ত্রোপচার শেষ হলে মাঠে ফিরতে অন্তত চার থেকে পাঁচ সময় লাগতে পারে সাবেক লিভারপুল তারকার। অর্থাৎ, চলতি মৌসুমের বাকিটা মাঠে নাও দেখা যেতে পারে কৌতিনহোকে।

ব্রাজিলিয়ান তারকা যদি চলতি মৌসুমে মাঠে নাই নামতে পারেন, তাহলে বার্সার পাশাপাশি কপাল পুড়বে লিভারপুলেরও। ২০১৮ সালে কৌতিনহোর দাম ১২০ মিলিয়ন ইউরোর সঙ্গে বাড়তি ৪০ মিলিয়ন এ্যাড অন যোগ করে দেয় ইংলিশ ক্লাবটি। একটি শর্তে উল্লেখ করা ছিল, বার্সার হয়ে ১০০ ম্যাচ খেলতে পারলেই লিভারপুল পাবে ২০ মিলিয়ন ইউরো। সেটা এই মৌসুম শেষেই হাতে পাওয়ার সম্ভাবনা ছিল অলরেডদের। বার্সার হয়ে এইবার ম্যাচটি ছিল কৌতিনহোর ৯০তম ম্যাচ।

এখন যদি বাকি মৌসুমে আর মাঠে না নামা হয়, তবে বার্সার হয়ে আর মাঠে নাও ফেরা হতে পারে ব্রাজিলিয়ান তারকার। সবকিছুই নির্ভর করছে ২৪ জানুয়ারি বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের উপর। নতুন প্রেসিডেন্ট তাকে ন্যু ক্যাম্পে রাখবেন নাকি বিক্রি করবেন সেটা মৌসুম শেষে জানা যাবে। তিনি বার্সা ছাড়লে বাড়তি ২০ মিলিয়ন ইউরোর আশা ছাড়তে হবে লিভারপুলকেও।

ট্যাগ: ফিলিপে কৌতিনহোবার্সেলোনালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

পরবর্তী

সবাই পাবেন আইপিও, তবে…

পরবর্তী
বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লোগো ও আইপিও চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাই পাবেন আইপিও, তবে...

গুগলের ২০২১ বিশেষ ডুডল, যা নতুন বছরের শুভেচ্ছা প্রকাশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে গুগলের বিশেষ ডুডল

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT