চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহিনূর হীরার দাবি ছেড়ে দিলো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

কোহিনূর হীরা ভারত থেকে ইংরেজরা চুরি করেনি বরং ১০৫ ক্যারেটের বিশাল এই হীরক খণ্ডটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উপহার দিয়েছিলেন পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিংয়ের উত্তরাধিকারী দীলিপ সিং। ভারতের সুপ্রিম কোর্টকে এই তথ্য জানিয়েছে দেশটির সরকার।

কোহিনূর ফেরত চেয়ে একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টকে এই তথ্য জানানোর মাধ্যমে কার্যত হীরার ওপর থেকে দাবি ছেড়ে দিলো ভারত।

সোমবার সুপ্রিম কোর্টে ভারতের সলিসিটর জেনারেল রণজিৎ কুমার জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় মনে করে, ইংরেজ শাসকেরা ভারত থেকে কোহিনূর চুরি যেমন করেননি, তেমনই লুট করেও নিয়ে যাননি।

ফারসি শব্দ কোহিনূরের বাংলা ‘আলোর পর্বত’। এক আফগান শাসকের কাছ থেকে মহামূল্যবান কোহিনূর লাভ করেন পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং। মহারাজার উত্তরাধিকারী ১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই অমূল্য সম্পদ উপহার দিয়েছিলেন তারই উত্তরাধিকারী দীলিপ সিং।

কোহিনূর ফিরে পাওয়ার মামলাটি করে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট। কোহিনূর, টিপু সুলতানের তরবারি, আংটিসহ প্রাচীন অমূল্য সম্পদ ইংল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনার দাবিতেই এই মামলা করা হয়।

সুপ্রিম কোর্ট এ বিষয়ে ভারত সরকারের মনোভাব জানতে চাইলে সলিসিটর জেনারেল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এই মনোভাব জানিয়ে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমতও এ রকম। যদিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে এই অভিমত জানায়নি। ছয় সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত মতামত জানানোর নির্দেশ দেওয়ার আগে সুপ্রিম কোর্ট সরকারকে সাবধান করে বলেন, ‘ভেবেচিন্তে মতামত দেবেন। কারণ, ভবিষ্যতে আর কোনো দাবি জানানোর উপায় কিন্তু সরকারের থাকবে না।’

Reneta

অবশ্য তিন বছর আগেই ভারত সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কোহিনূর ফেরত দেওয়ার দাবি উড়িয়ে দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহিনূরকোহিনূর হীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT