চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ‘শূন্যের’ বিপদ ঢেকে দিলেন সেঞ্চুরিয়ান পান্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের তৃতীয়, তথা দিবা-রাত্রির টেস্টে ভারত-ইংল্যান্ডের কোনো ইনিংসই দেড়শ পেরোয়নি। চতুর্থ টেস্টের প্রথমদিনে ইংলিশরা টেনেটুনে দুইশ পেরিয়েছে। চোখ ছিল স্বাগতিকদের দিকে। অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগিয়েও অবশ্য রিশভ পান্টের নান্দনিক সেঞ্চুরিতে দিনশেষে তিনশর কাছে পৌঁছে গেছে কোহলির দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে বৃহস্পতিবার প্রথম ইনিংসে ৭৫.৫ ওভার স্থায়ী লড়াইয়ে ২০৫ পর্যন্ত যেয়ে অলআউট হয় ইংল্যান্ড।

শুক্রবার ১ উইকেটে ২৪ রান নিয়ে ক্রিজে আসা ভারত ৭ উইকেটে ২৯৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ৩ উইকেট হাতে রেখে ৮৯ রানের লিড জমা করেছে।

Banglabid

ওয়াশিংটন সুন্দর ৬০ ও অক্ষর প্যাটেল ১১ রানে তৃতীয় দিনে লিড বাড়াতে নামবেন।

আগেরদিন রানের খাতা খোলার আগেই অ্যান্ডারসনের সুইংয়ে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শুভম গিল। নতুন দিনে ৮ রানে ক্রিজে আসা রোহিত শর্মা যেতে পারলেন ৪৯ পর্যন্ত।

আরেক অপরাজিত চেতেশ্বর পূজারা আগেরদিনের সাথে কেবল দুই রান যোগ করতে পেরেছেন, ১৭ রানে ফেরেন সাজঘরে।

Reneta

এরমাঝেই অধিনায়ক বিরাট কোহলি নেই, তিনিও রানের খাতা খুলতে পারেননি। আজিঙ্কা রাহানে কিছুক্ষণ টিকে ২৭ পর্যন্ত গেলেন। অশ্বিন এসে থামলেন ১৩ রানে।

একসময় ১২১ রানে ৫ উইকেট হারানো ভারতের ১৪৬ রানে ষষ্ঠ উইকেট নেই। তখন লিডের কথাই ভাবা দায় স্বাগতিকদের! সেখান থেকে প্রতিরোধ শুরু রিশভ পান্ট ও ওয়াশিংটন সুন্দরের।

পান্ট ও ওয়াশিংটন মিলে ১১৩ রানের জুটি গড়ে সব বিপদ ঝেঁটিয়ে বিদায় করেছেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে যখন ফিরছেন, তখন ভারতের লিড ফিফটি পেরিয়ে গেছে।

শেষপর্যন্ত ১০১ রানে থেমেছেন পান্ট। ১৩ চার ও ২ ছয়ে ১১৮ বলের নান্দনিক ইনিংস ইংলিশ ঘূর্ণি ও সুইয়ের সামনে। সুন্দর এগোচ্ছেন ফিফটি তুলে।

অভিজ্ঞ অ্যান্ডারসন ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট গেছে বেন স্টোকস ও জ্যাক লিচের দখলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষরঅশ্বিনকোহলিপান্টভারত-ইংল্যান্ড টেস্টরুটলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT