চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলির ক্যাচ মিস করা যাবে না’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৫০ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: যদি অন্য দলের একজন খেলোয়াড় নেয়ার সুযোগ থাকে, কাকে নেবেন? মাশরাফী বিন মোর্ত্তজা ঝটপট বলে দিলেন বিরাট কোহলির নাম। চাপের মধ্যে এ ভারতীয়র সেরা ব্যাটিং করার গুন মুগ্ধ করবে যে কাউকেই।

বিশ্বকাপ শুরুর আগে অধিনায়কদের বৈঠকিতে মাশরাফী যাকে চেয়েছেন তাকে নিজের দলে পাওয়া অসম্ভব। উল্টো কোহলিকে কীভাবে দ্রুত আউট করা যাবে সেটি নিয়েই এখন ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে।

নিজের দিনে কোহলি কতটা ভয়ঙ্কর সেটি জানে গোটাবিশ্ব। বাংলাদেশের তা জানা আরও ভালো করেই! টাইগারদের বিপক্ষে ৯ ম্যাচে তিন সেঞ্চুরি, দুটি নব্বই ছোঁয়া ইনিংস। তিনটিতে অপরাজিত (১০২*, ১০০*, ৯৬*)। ব্যাটিং গড় অল্পের জন্য স্পর্শ করেনি তিন অঙ্ক (৯৭.৫০)।

Banglabid

ভারত অধিনায়কের ৭৮ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংসটা ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সঙ্গে মুখোমুখি শেষ দেখায়। বার্মিংহামের এজবাস্টনে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। ২ বছর পর আগামী ২ জুলাই একই মাঠে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এবারের মঞ্চ আরও বড়- বিশ্বকাপ।

বিশ্বের সব দেশের বোলারদের জন্যই বড় হুমকি কোহলি। ভারতীয় অধিনায়ক চলতি বিশ্বকাপেও আছেন দারুণ ফর্মে। পাঁচ ম্যাচের চারটিতে খেলেছেন ষাটোর্ধ্ব রানের ইনিংস। সেঞ্চুরি নেই, তবে খেলেছেন কার্যকরী চারটি ইনিংস (৭২, ৬৭, ৭৭, ৮২)।

বিশ্বকাপে টিকে থাকতে হলে মঙ্গলবার এজবাস্টনে ভারতকে হারাতেই হবে বাংলাদেশের। উত্তাপ ছড়ানো এ ম্যাচে লাল-সবুজের সামনে যত চ্যালেঞ্জ আছে তার একটি কোহলিকে দ্রুত প্যাভিলিয়নে পাঠানো। বিশ্বকাপে টানা চার ফিফটিতে দারুণ ধারাবাহিক এ ব্যাটসম্যান ২২ গজে কোনো সুযোগ দিলে সেটি কিছুতেই হাতছাড়া করা যাবে না বলে সতর্ক করে দিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও।

Reneta

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘কোহলি ক্যাচ দিয়ে যেন পার পেতে না পারে। ক্যাচ তুললে সেটি ধরতেই হবে। অসাধারণ ফিল্ডিং করতে হবে। কোহলি দুর্দান্ত একজন ব্যাটসম্যান। তাকে তাড়াতাড়ি কীভাবে আউট করা যায় সেটি নিয়ে বেশি ভাবা উচিত।’

‘ভারতকে হারাতে হলে আমাদের তাদেরকে ৩০০ রানের মধ্যে আটকে রাখতে হবে। ২৭০-২৮০ এর মধ্যে রাখতে পারলে সুযোগ থাকবে। আমাদের ব্যাটিং খুব ভালো হচ্ছে। বোলিং আরও ভালো করতে হবে।’

জালাল ইউনুসের মতে, ভারতীয় ব্যাটসম্যানদের আটকে রাখার পাশাপাশি তাদের বোলারদের খেলতে হবে পরিকল্পিত ছকে, ‘মোহাম্মদ সামি ও জাসপ্রীত বুমরাহ অসাধারণ বোলিং করছে। স্পিনেও ওদের চাহাল, যাদবদের নিয়ে ভারসাম্যপূর্ণ অ্যাটাক।’

বিসিবির এ পরিচালক মনে করেন বাংলাদেশ দলের এখন কেবলই সামনের দিকে আগানোর সময়, ‘বিশ্বকাপে তিনটা ম্যাচ জিতেছি, তাতে খুশি হয়ে বসে থাকলে চলবে না। ভালোর পথে আমাদের যাত্রা কেবল শুরু, যেতে হবে গন্তব্যে। ধীরে ধীরে আমরা প্রমাণ করেছি। এখন গর্ব করে বলতে পারি, আমরা ভালো খেলি। তার প্রতিফলন দেখাতে হবে প্রতিনিয়ত, সবখানে।’

ইংল্যান্ডের সব জায়গাতেই বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মূল্যায়ন। সেটি বিভিন্ন দেশের মানুষের কাছে। জালাল ইউনুস জানালেন, ভালো করার পেছনে বোর্ডের তরফ থেকে ক্রিকেটারদের যথেষ্ট স্বাধীনতা পাওয়াও অন্যতম একটি কারণ, ‘এখন সে দিন নেই। ক্রিকেটাররা পুরোই স্বাধীনভাবে নিজেদের মতো খেলে।’

বাংলাদেশ-ভারতের ম্যাচ দেখতে সোমবার বার্মিংহামে আসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। উঠবেন ক্রিকেটাররা যেখানে আছেন সেই হায়াত হোটেলে। ম্যাচের আগে বিসিবি সভাপতি বসবেন ক্রিকেটারদের সঙ্গে। ভারত ম্যাচের আগে দলকে উজ্জীবিত রাখতে সবদিক থেকেই প্রচেষ্টা থাকছে। উৎসাহ যোগাতে ইংল্যান্ডে থাকা প্রবাসী বাংলাদেশিরাও নিয়েছে মাঠ গরম করে তোলার প্রস্তুতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রধানমন্ত্রীকে কেনো নির্দেশ দিতে হবে? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়?’

পরবর্তী

বলিউডে তামান্না, নওয়াজের সঙ্গে রোমান্স!

পরবর্তী

বলিউডে তামান্না, নওয়াজের সঙ্গে রোমান্স!

টাঙ্গাইলে স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

সর্বশেষ

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT