চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিই এখন ভারতের ‘সেরা’ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আজহারউদ্দিনের লড়াকু অধিনায়কত্ব, গাঙ্গুলির ভারতকে বদলে নেয়া নেতৃত্ব, কিংবা ধোনির উড়তে থাকা সোনা ফলানো দলপতির ভূমিকার পাশে কতটুকু দাঁড়াতে পারলেন তিনি সেটা নিয়ে আলোচনা-বিতর্ক থাকবে। কিন্তু পরিসংখ্যান বলছে, উপরের সাবেকদের টপকে কোহলিই এখন ভারতের সেরা টেস্ট অধিনায়ক। দেশে বা বিদেশে, কোহলির চেয়ে আর কোনো স্বদেশী সাদা পোশাকে বেশি জয়ের স্বাদ পাননি দলনেতা হয়ে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানের বিশাল জয়ের টেস্টে নেতৃত্বের বিচারে স্বদেশী সাবেক অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ শিখরে বসেছিলেন বিরাট কোহলি। সোমবার রাতে কিংস্টোনে ২৫৭ রানের আরেকটি বড় জয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে।

সাদা পোশাকে শেষ জয়টির পর পরিসংখ্যানের খাতায়, দেশে কিংবা বিদেশে, ভারতের সফলতম টেস্ট অধিনায়ক কোহলির নামের পাশে লেখা ২৮ জয়ের নেতৃত্ব। জয়ের সংখ্যায় ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হতে ৩০ বছর বয়সী কোহলির লাগল ৪৮ ম্যাচ।

Banglabid

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৬০ টেস্টে ২৭টি জয় পেয়েছিল ভারত। দেশটির বদলে যাওয়ার শুরু যে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে, তার আমলে ৪৯ টেস্টে ২১ জয় আছে। আর মোহাম্মদ আজহারউদ্দিনের অধীনে ৪৭ টেস্টে ১৭ জয় লেখা ইতিহাসে।

সবমিলিয়ে ভারতের হয়ে টেস্ট জয়ের সফলতম চেয়ারটি একার করে নিতে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হল কোহলিকে। তবে একটি জায়গায় তিনি আগেই ছাড়িয়ে গেছেন সব স্বদেশী সাবেক দলনেতাকে। সেটি দেশের বাইরে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হয়ে।

কোহলির নেতৃত্বে দেশের বাইরে ২৭ টেস্টে এখন ১৩ জয় ভারতের। অ্যান্টিগায় ছাড়িয়ে গেছেন গাঙ্গুলিকে, কিংস্টোনে সেটি আরেকধাপ এগিয়ে নিলেন। গাঙ্গুলির অধীনে বিদেশে ২৮ টেস্ট খেলে ১১ জয় দেখেছিল ভারত। ধোনির নেতৃত্বে ৩০ টেস্টে নেমে দেশের বাইরে কেবল ৬ জয় পেয়েছিল। দ্রাবিড়ের নামের পাশে সেই সংখ্যাটা ১৭ টেস্ট ৫ জয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিটেস্ট অধিনায়কভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

পরবর্তী

সিনেমায় আসছে ‘সাকিব আল হাসান’ হতে চাওয়ার গল্প!

পরবর্তী

সিনেমায় আসছে 'সাকিব আল হাসান' হতে চাওয়ার গল্প!

ডোরিয়ান-হারিকেন-মৃত্যু-তাণ্ডবে

ডোরিয়ান এগোচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে, বাহামায় অনেকে হতাহত

সর্বশেষ

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT