চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন বোর্ডে পাসের হার কত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশির পাসের হার যশোর বোর্ডে। বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার চট্টগ্রামে। 

আজ রোববার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল প্রকাশ করেন।

বোর্ডভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাস করেছে ঢাকা বোর্ডে। এই পাসের হার ৯৬.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ হাজার ২৯৯ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।

Banglabid

বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ পাস পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন। চট্টগ্রামে পাসের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন। যশোরে পাসের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন।

করোনাভাইরাস পরিস্থিতিতে ১১টি শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি বিষয়ে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Reneta

শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও শিক্ষা বোর্ডের রেজাল্টের সমন্বিত ওয়েবসাইট https://eboardresults.com/v2/home  এবং http://www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাচ্ছে। এছাড়াও মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি ও সমমান পরীক্ষাপাসের হারশিক্ষা বোর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাড়ে ১১ কোটিতে পাঞ্জাবে লিভিংস্টোন, ওডেনের দাম ৬ কোটি

পরবর্তী

যে কারণে সার্চ কমিটিতে ‘আগ্রহ’ নেই বিএনপির

পরবর্তী
বৈঠকে উপস্থিত বিএনপি নেতারা, ছবি তোলা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে সার্চ কমিটিতে ‘আগ্রহ’ নেই বিএনপির

বাংলাদেশের শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সাথে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর আশা, চলতি মাসের শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

ইনফান্তিনোয় আস্থা নেই, বিকল্প খুঁজছে ডেনমার্ক

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT