চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোটা বহাল না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ চলবে’

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:৫৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ৯ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক ফের অবরোধ করেছেন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশনা না আসা পর্যন্ত এ অবরোধ চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন সংগঠনটির ১০-১২ জন সদস্য। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে তারা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।

Banglabid

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা’র সদস্য সচিব রতন বিশ্বাস জানান, কোটা বহালের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সারা দেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা সহাসড়ক অবরোধ করা হয়েছে। সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশনা না আসা পর্যন্ত এ অবরোধ চলবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের চাকরির সুবিধার্থে ৩০ শতাংশ কোটা উপহার দিয়েছেন। মাঝে এই উপহার আওয়ামী লীগ বিরোধী দলগুলো তুলে নিয়েছিল। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের কারণে ফের কোটা বাতিল করা হয়। বঙ্গবন্ধুর উপহার কেউ তুলে নেয়ার ক্ষমতা রাখে না। এই উপহার ফেরত না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে। 

অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের উভয় পাশে আটকা পড়েছে ঢাকামুখী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন জেলা শহরগামী বিপুল সংখ্যক যানবাহন। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Reneta

অপরদিকে অবরোধ থেকে আন্দোলনকারীদের সরে আসার অনুরোধ জানিয়ে কয়েক দফা চেষ্টার পর ব্যর্থ হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাবের মাসুদ জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তিনি ব্যর্থ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) মো. নুরুল আলম এবং প্রক্টরিয়াল বডি অবরোধ থেকে সরে আসার অনুরোধ করলেও তারা তাদের সিদ্ধান্তে অবিচল থাকে। 

এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT