চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা: ঢাবির তিন হলের ছাত্রীদের বিক্ষোভ, বাধা দেয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
শিক্ষা
A A

কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরত নেতাদের গ্রেপ্তার, শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা, ছাত্রীদের শ্লীলতাহানি ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এ বিক্ষোভে রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরা অংশ নেন।

অন্যদিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ছাত্রলীগের কয়েকজন নেতার নেতৃত্বে ক্যাম্পাসে অস্থিতিশীলতার বিরুদ্ধে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করেছে আরেকটি পক্ষ।

হলের ছাত্রীরা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান, তবে সেখানে আরেকটি পক্ষ থাকায় তারা শামসুন্নাহার হলের সামনে গিয়ে প্রায় ২০ মিনিট মিছিল করেন। শামসুন্নাহার হলের ছাত্রীরা বের হতে চাইলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয় বলে জানান অন্য দুই হলের ছাত্রীরা। এরপর ছাত্রীদের মিছিলটি কলাভবন এলাকা হয়ে ছাত্র হলগুলোর সামনে ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আসে।

Banglabid

লাইব্রেরির সামনে তার আগেই দাঁড়িয়ে থাকেন ছাত্রলীগের প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী।
সেখানে ছাত্রীরা সমাবেশ করতে চেয়ে ‘আমার ভাইয়ের ওপর হামলা কেনো, বিচার চাই বিচার চাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

তখন উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরাও ‘পড়ালেখা করবো, পরীক্ষা দেবো’, ‘অবৈধ আন্দোলন, মানি না মানবো না’ বলে স্লোগান দেওয়া শুরু করেন।

তখন ছাত্রীরা লাইব্রেরির সামনে থেকে সরে টিএসসি এলাকায় চলে আসেন। সেখান থেকে রোকেয়া হলের সামনে অবস্থান নিয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Reneta

তবে শেখ মৌসুমী আহমেদ নামে আন্দোলনকারী এক ছাত্রী দাবি করেন, ছাত্রলীগ নেতারা তাদের কটুক্তি করেছে বলেই তারা লাইব্রেরির সামনে থেকে সরে যান।

তিনি বলেন, তারা আমাদের সেখানে হয়রানির চেষ্টা করেছে এবং কটূক্তি করেছে। তাই আমরা সেখান থেকে চলে এসেছি।

লাইব্রেরির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন। তাকে শনিবার কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে, রোববার শাহবাগে ও সোমবার শহীদ মিনারে আন্দোলনকারীদের মারধোরে অংশ নিতে দেখা যায়। তবে তিনিও চাচ্ছেন হামলাকারীদের বিচার হোক।

সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই কোটা বিষয়ে একটা কমিটি করেছেন, ১৫ দিনের মধ্যে তারা রিপোর্ট দিবেন কিন্তু তা না দেখেও কেন ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে?

হামলায় তাকে অংশ নিতে দেখা গেছে, সাংবাদিকদের এমন কথার উত্তরে তিনি বলেন, হামলা কারা করেছে আমরা জানি না, সেটা আইন দেখবে, বিশ্ববিদ্যালয় দেখবে। কিন্তু এই ইস্যু নিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল যদি করা হয়, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা মেনে নেবো না।

হামলার বিচার চান কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, অবশ্যই। বিচার হওয়া উচিত। কিন্তু ক্যাম্পাস অস্থিতিশীল করা হবে কেন?

রোকেয়া হলের সামনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্রী শেখ মৌসুমী আহমেদ সাংবাদিকদের বলেন, যৌক্তিক আন্দোলনে অংশ নিয়ে রাশেদ রিমান্ডে, নূর হাসপাতালে, ফারুক কারাগারে। এ অবস্থায় আমরা ক্লাসে অংশ নিতে পারি না। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আফসানা সাফা বলেন, আজকে আমরা যখন বিক্ষোভ করে গ্রন্থাগারের সামনে আসি সেখানে অনেক ছেলে আমাদের কটূক্তি করেছে। আমরা ক্যাম্পাসে নিরাপদ থাকতে চাই। কোনো ধরনের হামলা চাই না। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার ‘চক্রান্ত’ ঠেকাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের আয়োজনে মানববন্ধন করেছেন আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা।

সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে মানববন্ধন করা হয়। এতে অংশ নেন হোম ইকোনমিক্স, ইডেন ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রীরাও। এ সময় তাদের সঙ্গে ছাত্রলীগের কিছু কেন্দ্রীয় নেতাকেও দেখা যায়।

মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলতে গেলে তারা প্রথমে নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছাত্রী বলে পরিচয় দেন। কিন্তু হলের কক্ষ নম্বর জানতে চাইলে পরে স্বীকার করেন তারা হোম ইকোনোমিক্স কলেজের ছাত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, নতুন ইইউ রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর আশ্বাস

পরবর্তী

কোটা: মশিউরকে মুক্তি না দিলে ক্লাসে ফিরবে না সহপাঠীরা

পরবর্তী

কোটা: মশিউরকে মুক্তি না দিলে ক্লাসে ফিরবে না সহপাঠীরা

ফ্রান্স-উরুগুয়ে: ইতিহাসের চোখে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT