চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই রিয়া?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
বিনোদন
A A

বলিউডের অন্যতম আলোচিত নাম এখন রিয়া চক্রবর্তী। তবে সেটির কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার বিশেষ কোন পারফর্মেন্স নয় বরং বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শুরু থেকেই বিভিন্ন বার বিভিন্নভাবে সামনে এসেছে সুশান্তের প্রেমিকা ও অভিনেত্রী রিয়ার নাম।  কিন্তু কে এই রিয়া? কী ই বা তার পরিচয়? দেখে নেয়া যাক এক নজরে:

১৯৯২ সালের ১ জুলাই ব্যাঙ্গালুরুর একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রিয়া। তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী পেশায় ছিলেন একজন ডাক্তার এবং মা সন্ধ্যা চক্রবর্তী গৃহিনী। মূলত ২০০৯ সালে এমটিভি ইন্ডিয়াস টিভিএস স্কুটি টিন ডিভা নামক একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রিয়া। যেই শোতে রিয়া প্রথম রানার আপ হিসেবে স্থান দখল করে নিয়েছিলেন। এরপর এমটিভির বেশ কিছু অনুষ্ঠানে তাকে হোস্টিং করতে দেখা গিয়েছে।

তবে সিনেমা জগতে এই অভিনেত্রী পা রেখেছিল ২০১২ সালে তেলেগু সিনেমা ‘তুনিগা তুনিগা’র মধ্য দিয়ে। এর পরপরই বলিউডে সাকিব সালিমের বিপরীতে ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমাতে দেখা গিয়েছিল রিয়াকে। সব মিলিয়ে রিয়া বলিউডে পাঁচটি সিনেমাতে অভিনয় করলেও কোনটিই সফলতা পায়নি।

এদিকে সুশান্তের সাথে প্রেমের সূত্রধরে বহুবারই পাপারাজ্জিরা ক্যামেরা বন্দি করেছে সুশান্ত ও রিয়াকে। গণমাধ্যমের কাছে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও সুশান্তের মৃত্যুর পর প্রকাশ পেয়েছে তাদের সম্পর্কের কথা। এমনকি এও জানা গেছে, তারা এক সাথে বিভিন্ন দেশ ভ্রমণের পাশাপাশি দীর্ঘ সময় লিভ-ইন সম্পর্কেও ছিলেন।

সুশান্তের মৃত্যুর ঘটনার সাথে রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে যাওয়ায় তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রলিং চলছে। শুধু তাই নয়, সব বাঙালি মেয়েই ‘বিশ্বাসঘাতক’ ও ‘বিপদজনক’, এমন মন্তব্যও করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন অনেকে।

Reneta

এদিকে সুশান্তকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে এখনও রিয়ার কোনো যোগসূত্র পায়নি প্রশাসন। যদিও সুশান্তের  মৃত্যু তদন্তের ভার এখন সিবিআইয়ের হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডমৃত্যুরিয়া চক্রবর্তীসুশান্তসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT