চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হল সাঞ্জামুলের অভিষেক?

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৯:৪০ অপরাহ্ণ ১৯, মে ২০১৭
স্পোর্টস
A A

সবুজ জার্সি। বাংলাদেশের, আয়ারল্যান্ডেরও। মাঠ সবুজের আস্তর, সেটা থেকে পিচ আলাদা করা দায়। সব সবুজ মিলেমিশে একাকার। পিচটা এককথায় পেসারদের স্বর্গ। সেখানে কেমন অভিষেক হল স্পিনার সাঞ্জামুল ইসলামের?

ডাবলিনের মালাহাইডে শুরুতে ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘোরালেন রুবেল-মোস্তাফিজ। বোলিংয়ে এসে উইকেট তুলে নিলেন সাকিব-মোসাদ্দেক। কিন্তু মিরাজকে বসিয়ে যাকে দেখে নেয়ার জন্য খেলানো, সেই সাঞ্জামুলের ডাক পড়ছে না।

অবশেষে সাঞ্জামুলকে ডাকলেন মাশরাফি। ছয় বোলারকে ব্যবহার করার পর। ইনিংসের ২৯তম ওভারে। শুরুটা তাতে ভালো হল না অভিষিক্ত স্পিনারের। ওভারের দ্বিতীয় বলেই কেভিন ও’ব্রায়েন মিডঅফ দিয়ে বাউন্ডারি খুঁজে নিলেন।

২৭ বছর বয়সী সাঞ্জামুল দমলেন না। ওই ওভারেই সাজঘরে ফেরান আইরিশদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটিংস্তম্ভ এড জয়েসকে। বিপজ্জনক হয়ে ওঠা জয়েসই এই ম্যাচে স্বাগতিকদের সর্বোচ্চ স্কোরার, ৪৬ রানের ইনিংস তার।

পরে নিজের পঞ্চম ও শেষ ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন ব্যারি ম্যাকার্থিকে। সবমিলিয়ে ৫ ওভারে ২২ রানে ২ উইকেট। পেস স্বর্গে ওয়ানডে অভিষেকটা মন্দ হল না সাঞ্জামুলের।

সাঞ্জামুল টাইগারদের ১২৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হয়েছেন শুক্রবার। আন্তর্জাতিক অঙ্গনে পা দিয়েই সবুজ পিচে বোলিং করার কঠিন পরীক্ষায় খানিকটা উতরেও গেলেন। ঘরোয়া লিগে পারফরমেন্সের ধারাবাহিকতায় ছিলেন অনেকদিন ধরেই। শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি। আছেন জুনে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও।

Reneta

এপর্যন্ত ৬৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে সাঞ্জামুল ঝুলিতে পুরেছেন ৮০টি উইকেট। ক্যারিয়ারে ৫ উইকেট একবার। ঘরোয়া লিগের দীর্ঘমেয়াদী ক্রিকেটেও কার্যকর তিনি। ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ২১২ উইকেট। ম্যাচে তিনবার ১০ উইকেটের সঙ্গে পাঁচ উইকেট নিয়েছেন ১১বার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাঞ্জামুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ ৩ বাংলাদেশি নিহত

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এপেক্স ফুটওয়্যারের কারখানা পরিদর্শন করল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

মে ২৩, ২০২৬

কবে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান?

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণচেষ্টায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিল জনগণ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT