চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ব্যাটসম্যানের দিকে ছুটে যান এই বোলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম দেখা গিয়েছিল বাঁহাতি পেসার শরিফুল ইসলামের আগ্রাসন। প্রায়ই বল ডেলিভারির পর ব্যাটসম্যানের কাছে গিয়ে খানিকটা চোখ রাঙান। তারপর ফিরে আসেন বোলিং মার্কে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে আক্রমণাত্মক মেজাজের শরিফুলকেই দেখা যাচ্ছে।

পেসারদের আক্রমণাত্মক হতে হয়। তাই বলে এতটা? শরিফুল জানালেন ছোটবেলা থেকেই এই অভ্যাস তার। বল করে অজান্তেই ছুটে যান ব্যাটসম্যানের কাছে। এমন মেজাজ-মর্জি নাকি ভালো বোলিংয়ে সহায়কও হয়।

‘অ্যাগ্রেসিভ ভাবটা পজিটিভ প্রভাব ফেলে আর এটা অভ্যাস ছোটবেলা থেকে, বোলিং করে অটোমেটিক চলে যাই ব্যাটসম্যানের কাছে। আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না।’

চার ম্যাচের চারটিতেই জয় পাওয়া গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে নতুন বলে বোলিং করছেন শরিফুল। পরে যোগ হচ্ছেন মোস্তাফিজুর রহমান। দুই বাঁহাতি পেসার মিলে ব্যাটসম্যানদের চাপে রাখছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ উইকেট মোস্তাফিজের। শরিফুল তুলেছেন সাত উইকেট।

অভিজ্ঞ মোস্তাফিজের সঙ্গে জুটি বেধে বোলিং উপভোগ করছেন ১৯ বছরের তরুণ পেসার শরিফুল। জানান নিজেদের মধ্যে উইকেট দখলের মধুর প্রতিদ্বন্দ্বিতাও হচ্ছে, ‘মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে বল করে খুবই এনজয় করছি। সবসময়ই প্রতি ওভারে যাওয়ার আগে বলের আগে ভালো পরামর্শ দিয়ে থাকে বা ম্যাচের পরে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে পারি, কথা হয়।’

দুইজনের মধ্যেই ভালো একটা কম্পিটিশন চলছে। ওনার সাথে সব কিছু শেয়ার করা যায় উনি সবকিছু বলে সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে। খুব ভালো লাগে খুব মজা লাগে ওনার সাথে বল করতে। নতুন বলে বল করা খুবই উপভোগ করছি। কারণ সব পেস বোলাররাই চায় নতুন বলে বল করতে আর পেস বোলাররা আক্রমণাত্মক বোলিং করতে পছন্দ করে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসশরিফুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT