চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেজরিওয়ালের উৎসবের দিনে অন্ধকারে বিজেপি-কংগ্রেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
দিল্লি-বিধানসভা নির্বাচন-কেজরিওয়ালের শিবির-বিজেপি-কংগ্রেস

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) জয় এখন সময়ের ব্যাপার মাত্র। সর্বশেষ ভোটগণনায় রাজ্যের ৭০টি আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রয়েছে দলটি।

প্রথম থেকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলেও মঙ্গলবার ভোটগণনা শুরু হওয়ার পর যখন প্রাথমিক ফলাফল আসতে শুরু করে, তা দেখে দলের সদস্য-সমর্থকদের আত্মবিশ্বাস বেড়ে যায় আরও।

এ পর্যন্ত যা অবস্থা, তাতে মনে করা হচ্ছে তৃতীয় মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

সম্ভাব্য জয়ের আনন্দে সকাল থেকেই দলের কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেন এএপি’র নেতাকর্মী ও সমর্থকরা। বেলা যত বাড়ছে, তত এগোচ্ছে গণনা, আর ততই বাড়ছে তাদের মধ্যে উচ্ছ্বাস।

কিন্তু ওদিকে বিজেপি-কংগ্রেসের মতো ভারী ভারী দল দু’টোর অবস্থা এবার শোচনীয়। আম আদমির তুলনায় সামান্য কিছু আসনে আশার আলো দেখছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।

কিন্তু কংগ্রেসের কথা বলার মতো মুখ নেই যেন কারও। কারণ ৭০টি আসনের মধ্যে একটিতেও এগোতে পারেনি দলটি। সব গণমাধ্যমে ভোটগণনায় এগিয়ে থাকার তালিকায় এএপি’র ঘরে ৫৭ আর বিজেপির ঘরে ১৩ লেখা থাকলেও কংগ্রেসের ঘরে ঝুলছে জোড়া গোল্লা। অর্থাৎ এখন পর্যন্ত একটি আসনেও এগিয়ে থাকার খবর পাওয়া যায়নি দলটির।দিল্লি-বিধানসভা নির্বাচন-কেজরিওয়ালের শিবির-বিজেপি-কংগ্রেস

সব মিলিয়ে বিজেপি-কংগ্রেস দুই দলের ঘরেই অন্ধকার থাকলেও কংগ্রেস নিজেকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে। বলছে, নিজে হারুক, সঙ্গে বিজেপিও যে হারছে, তাতেই আপাতত খুশি দলটি।

দিল্লির তিনটি প্রধান দল: আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসসহ অন্যান্য প্রার্থীদের জোরদার প্রচারণা শেষে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় রাজ্যের বিধানসভা নির্বাচন। এএপি’কে ছাড়িয়ে আরও জমকালো নির্বাচনী প্রচারণা চালিয়েছিল বিজেপি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দেখা গিয়েছিল দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কাছে দলের পক্ষে ভোট চাইতে।

ট্যাগ: দিল্লি বিধানসভাদিল্লি বিধানসভা নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুকুর পাড়ে ইউপি সদস্যের লাশ

পরবর্তী

‘ওভার অ্যাকটিং’ প্রসঙ্গে যা বললেন সারা

পরবর্তী

'ওভার অ্যাকটিং' প্রসঙ্গে যা বললেন সারা

তারকাদের ভোটযুদ্ধ, বিজেপি পন্থিদের ভরাডুবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT