চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় মার্কিন নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ, হোটেল মালিক আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৭
অপরাধ, কুষ্টিয়া
A A

কুষ্টিয়ার একটি হোটেলে মার্কিন নারী সাংবাদিক এ্যালিসন জয়েসকে হেনস্তার অভিযোগে ওই হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে শহরের ছয় রাস্তা মোড় থেকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে ফটো সাংবাদিক এ্যালিসন জয়েস কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এক মার্কিন নারী সাংবাদিকের লিখিত অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Banglabid

বাংলাদেশের নারীদের নিয়ে কাজ করতে কুষ্টিয়া এসেছিলেন ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট এ্যালিসন জয়েস। গত ৫ মার্চ রাতে শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত খেয়া আবাসিক হোটেলে রাত ১টার দিকে হোটেলটির মালিকপক্ষের অংশীদার বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় আরেকটি চাবি দিয়ে দরজা খুলে তার কক্ষে প্রবেশের চেষ্টা করেন।

এ্যালিসন জয়েসের দাবি, ঘটনার সময় কক্ষে তিনি একা অবস্থান করছিলেন। একজন নারী হিসাবে ওই সময় তিনি চরম আতংকিত হয়ে পড়েছিলেন। আতংকিত অবস্থায় তার বাংলাদেশী সহকর্মী কুষ্টিয়ার বাসিন্দা সাংবাদিক আলী এহসানকে মোবাইল ফোনে ঘটনাটি জানান।

আলী এহসান দ্রুত মটর সাইকেল নিয়ে সেখানে গিয়ে অন্যদের সহযোগীতায় ওই সাংবাদিককে উদ্ধার করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফটো সাংবাদিকমার্কিন সাংবাদিক নিহতসাংবাদিক আহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিন-মোস্তাফিজদের জন্য সময় চান ওয়ালশ

পরবর্তী

রক্তের দাগ শুকিয়েছে, উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই

পরবর্তী

রক্তের দাগ শুকিয়েছে, উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই

মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬

সিজিএস সংলাপ: নির্বাচন-পরিবর্তী বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT