চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় গ্যাস পাইপে আগুন, দগ্ধ ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৬, জুন ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লা শহরের চর্থা মুন্সিবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় গ্যাস পাইপ লাইনে আগুন লেগে অন্তত ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

অগ্নিদগ্ধদের প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শহরের চর্থা মুন্সিবাড়ি এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের তিন তলা বাড়ির নীচতলায় একটি গ্যারেজ ভাড়া নিয়ে একটি এনজিও’র গাড়ি রাখা হয়। সকালে ঢাকা মেট্রো চ ৫৩-২১৪৩ নম্বরের মাইক্রোবাসটি রাখার সময় বাড়ির দেয়াল সংলগ্ন গ্যাসের রাইজারে ধাক্কা লেগে গ্যাস বের হতে থাকে।

এ সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। বাড়ি মালিক রফিকুল ইসলাম, পাশের বাড়ির নির্মাণ শ্রমিক মনির হোসেন, রাসেলসহ কয়েকজন ছুটে আসেন। কিন্তু মাইক্রোবাসের চালক আবার স্টার্ট নিলে গ্যাসে আগুন ধরে যায়।

আগুনে সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্মাণ শ্রমিক চৌদ্দগ্রামের প্রতাপপুরের ফরিদ মিয়ার ছেলে মনির হোসেন, দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড়ের শুভা মিয়ার ছেলে রাসেল, ফারুক ও নির্মাণ কাজের ঠিকাদার সাইফুলসহ ৫ জন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধ রফিকুল ইসলাম, মনির হোসেন ও রাসেল, ফারুককে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রফিকুল ইসলামের ২৫ শতাংশ, মনিরের ৪৫ শতাংশ, রাসেলের ১৬ শতাংশ ও ফারুকের ৩০ শতাংশ পুড়ে গেছে।

ট্যাগ: গ্যাস পাইপে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গতবারের তুলনায় এবার ক্রেতার সংখ্যা কম

পরবর্তী

সরদার ফজলুল করিম’র মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণ অনুষ্ঠান

পরবর্তী

সরদার ফজলুল করিম’র মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণ অনুষ্ঠান

পিছিয়ে পড়েও শেষ আটে ফ্রান্স

সর্বশেষ

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬

ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

আগস্ট ২৫, ২০২৬

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT