চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার জয়রথ থামাল ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ করল মিনিস্টার ঢাকা। প্রথম তিন ম্যাচে টানা জয়ের পর মাহমুদউল্লাহ রিয়াদের দলের কাছে হোঁচট খেল দুবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

মঙ্গলবার ১৮২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড়শর আগেই গুটিয়ে যায় ইমরুল কায়েসের দল। হাতে রয়ে যায় ১৫টি বল।

আগের ম্যাচে যারা ব্যাট হতে জ্বলে উঠেছিলেন, তারা সবাই ব্যর্থ। লিটন দাস, ফ্যাফ ডু প্লেসিস, ক্যামেরুন ডেলপোর্ট রান পাননি। মাহমুদুল হাসান জয়ের ৩০ বলে ৪৬ ও ইমরুলের ২৩ বলে ২৮ যথেষ্ট হয়নি লড়াই করার জন্য।

Banglabid

১৭.৩ ওভারে কুমিল্লা অলআউট হয় ১৩১ রানে। আন্দ্রে রাসেল নেন ৩ উইকেট। ইবাদত হোসেন ও কায়েস আহমেদ নেন ২টি করে উইকেট। একটি উইকেট নেন রুবেল হোসেন।

কুমিল্লার চতুর্থ ও ঢাকার এটি ষষ্ঠ ম্যাচ। মাশরাফী-তামিমদের দল জিতেছে তিন ম্যাচ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা ৬ উইকেটে ১৮১ রান তোলে। শেষ ৪ ওভারে তারা যোগ করে ৫১ রান।

Reneta

দ্বিতীয় ওভারে ওপেনার মোহাম্মদ শেহজাদের উইকেট হারায় ঢাকা। ৬ রানে মোস্তাফিজের বলে এলবিডব্লিউ হন তিনি।

ইমরান উজ জামানের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ১৫ রানে জানাতের বলে ইমরান বোল্ড হলে জুটি ভাঙে।

আগের ম্যাচের মতো আগ্রাসী না হলেও সাবলীল ব্যাটিং করছিলেন তামিম। ৩৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ রানে ফিরেছেন। স্পিনার তানভীরের বলে সামনে এগিয়ে এসে ঠিকঠাক নিতে পারেননি শট। মিড উইকেটে জানাতের হাতে ধরা পড়েন। ভাঙে অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ৩০ রানের জুটি।

শুভাগত হোম ৯ রান করে আউট হন। পুল শট ঠিকঠাক হাঁকাতে ব্যর্থ হন তিনি। শর্ট ফাইন লেগে জানাতের তালুবন্দি হন। আন্দ্রে রাসেল ঝড় শুরুর পরপরই থেমে যায়। ৭ বলে এক চার ও এক ছক্কায় ১১ রানে তানভীরের বলে হন বোল্ড।

শেষদিকে হাত খুলে মারতে থাকেন রিয়াদ। ৯ বলে ১০ রানে নাঈম শেখ রান আউট হলেও তাকে নিয়ে দ্রুত ৩০ রানের জুটি গড়েন। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। মাশরাফী অপরাজিত থাকেন ২ রানে।

কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম ৩৬ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন মোস্তাফিজ, শহিদুল ও জানাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাঢাকাবঙ্গবন্ধু বিপিএল-২০২২মাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাদেক বাচ্চু আঙ্কেলকে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ উৎসর্গ করলাম: বাপ্পী

পরবর্তী

কেমন কাটছে রাজকুমার-পত্রলেখার বিবাহিত জীবন?

পরবর্তী
রাজকুমার ও পত্রলেখা সুখী দম্পতি, হাসি-মুখে একসাথে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন কাটছে রাজকুমার-পত্রলেখার বিবাহিত জীবন?

জুনের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে: সেতু মন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT