চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার কাছে হেরে ঢাকার অপেক্ষা বাড়ল

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১০:০৭ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচের সময় দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে:  জিতলেই শেষ চার। এমন ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১২ রানে হেরে পরের রাউন্ডে যাওয়ার জন্য ঢাকাপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ডায়নামাইটসকে। বুধবার শেষ ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ২১। কিছুদিন ধরে ডেথ-ওভারের ‘খলনায়ক’ তকমা পাওয়া সাইফউদ্দিন এদিন শেষ ছয় বলে ৮ রান খরচ করে নায়ক।

বিপিএলের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের শেষ দিনে স্বাগতিকদের ম্যাচেও গ্যালারি একপাশে ফাঁকা ছিল। বিকেলে কুমিল্লার ম্যাচ আসলেই ফাঁকা চেয়ার আবার ভরে যায়। নাফিসা কামাল, তামিম ইকবালদের ম্যাচ থাকলেই এমন হয়েছে।

চট্টলায় কুমিল্লার ম্যাচে দর্শক বেশি হওয়ার বড় কারণ অবশ্যই ‘লোকালবয়’ তামিম ইকবাল। পাশাপাশি আরেকটি কারণের কথা শোনা যাচ্ছে। ম্যাচের দিন নিজেদের সমর্থকদের খেলা দেখার সুযোগ করে দিতে আলাদা গাড়িতে মাঠে লোক নিয়ে আসছেন কুমিল্লার কর্মকর্তারা। দুইয়ে-দুইয়ে চার হয়ে জমে উঠেছে কুমিল্লার ম্যাচ।

বুধবার ঢাকা টস জিতে আগে ফিল্ডিং নেয়। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৭ রান তোলে তারা। কুমিল্লার তামিম ইকবাল এদিনও শুরুতে ঝড় তুলে দেন। আগের দুই ম্যাচে ‘ব্যাক-টু-ব্যাক’ ষাট করার পর নিজের মাঠের শেষ ম্যাচে ৩৭ রানে থামেন। ২৩ বলে পাঁচ চারে এই রান করেন দেশসেরা ওপেনার। লিটন কুমার দাস সাকিব আল হাসানের বলে স্টাম্পিং হওয়ার আগে ৩০ বলে ৩৪ করে যান। ইমরুল কায়েস একটু ধীর গতিতে এগুতে যেয়ে কুপারের বলে ক্যাচ দিয়ে ফেরেন। ২৪ বলে ২৬ করেন তিনি। মিডল-অর্ডারে স্যামুয়েলস ২৭ বলের ছোট একটা ঝড়ে দলের স্কোর বাড়ানোর চেষ্টা করেন। পাঁচ চার, দুই ছয়ে ৩৯ করেন তিনি। শেষ দিকে বাটলার (৪), ব্রাভোরা (৬) অল্পতে ফিরলে দুইশ রানের সম্ভাবনা নষ্ট হয় কুমিল্লার।

ঢাকার কেভিন কুপার ৪২ রান দিয়ে তিন উইকেট নেন। কুপারের মতো চার ওভার হাত ঘুরিয়ে দুই উইকেট নিতে সাকিবের খরচ ২৩।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ঢাকা। শোয়েব মালিকের বলে ব্যক্তিগত ৬ রানের মাথায় লিটন দাসের হাতে স্টাম্পিং হয়ে ফেরেন লুইস। লড়াইটা ধরে রাখার চেষ্টা করেন ইংলিশ ক্রিকেটার জো ডেনলি।

দিনের প্রথম ম্যাচে ফাঁকা গ্যালারি

মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হওয়ার আগে দলকে ৮৩ রানে রেখে যান। ছয়টি চার, দুটি ছয়ের মারের সাহায্যে ৩৯ বল খেলে অর্ধশতক থেকে এক রান দূরে থাকার আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। ঢাকার আশা বাঁচিয়ে রাখা পোল্যার্ড ২১ বলে ২৭ রান করে ১৭তম ওভারে বাউন্ডারি লাইনে ধরা পড়লে আরও ব্যাকফুটে চলে যায় দলটি। তার আগে ১৩ বলে ১৭ রান করে রানআউট হয়ে দলকে আরও বিপদে ফেলেন মোসাদ্দেক হোসেন। সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার মতো অবস্থা কুপার, জহুরুলদের ছিল না। তারা পারেনওনি। ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে তারা।

কুমিল্লার ব্রাভো চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট দখল করেন। দুই উইকেট নিতে তিন ওভারে সাইফউদ্দিনের খরচ ১৮ রান।

প্লেঅফের সমীকরণ
ঢাকা এই ম্যাচ জিতলে ১৩ পয়েন্টে চলে যেত। তাতে কুমিল্লা (১৪), খুলনার (১৩) পর শীর্ষ তৃতীয় দল হিসেবে স্থান দখল করতা তারা। সেটা না হওয়ায় রংপুর (১০), রাজশাহী (৮) এবং সিলেটের (৭) আশা একটু হলেও বেঁচে থাকল। ঢাকার (১১) ম্যাচ বাকি আছে আর দুটি। এই দুটির একটি জিতলেই কুমিল্লা, খুলনার পর তৃতীয় দল হিসেবে তাদের স্থান নিশ্চিত হয়ে যাবে।

তারা যদি সবকটিতে হারে। হিসাব জটিল হয়ে যাবে তখন। রংপুরের (১০) বাকি তিন ম্যাচ। রাজশাহীর (৮) বাকি আছে দুটি। সিলেটেরও (৭) ম্যাচ বাকি দুটি। এক ম্যাচ জিতলে দুই পয়েন্ট। এই মুহূর্তে যে অবস্থা তাতে যে দল ১৩ কিংবা তার বেশি পয়েন্টে চলে যাবে, তারাই শেষ চার দল হিসেবে টুর্নামেন্টে টিকে থাকবে।

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস

পরবর্তী

শাজনীন হত্যা: শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর

পরবর্তী

শাজনীন হত্যা: শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ এর সামনে ভিড় করে যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে পাচারকালে বিমানবন্দরে ৩২ জন উদ্ধার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT